Joshua 10:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার আগে বা পরে মাবুদ যে মানুষের আবেদনে এভাবে মনযোগ দিয়েছেন, এমন আর কোন দিন হয় নি; কেননা মাবুদ ইসরাইলের পক্ষে যুদ্ধ করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর আগে বা এযাবৎ আর কখনও এমন কোনও দিন হয়নি, যেদিন সদাপ্রভু কোনো মানুষের কথা এভাবে শুনেছেন। নিঃসন্দেহে সদাপ্রভু ইস্রায়েলের হয়ে যুদ্ধ করছিলেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পূর্ব্বে কি পরে সদাপ্রভু যে মনুষ্যের রবে এইরূপ কর্ণপাত করিলেন, এমন আর কোন দিন হয় নাই; কেননা সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পূর্বে কি পরে সদাপ্রভু যে মনুষ্যের রবে এইরূপ কর্ণপাত করিলেন, এমন আর কোন দিন হয় নাই; কেননা সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে বা পরে এমন দিন আর কখনও আসে নি যখন সদাপ্রভু এমনিভাবে মানুষের কথা রেখেছেন। সেই দিন সদাপ্রভু ইস্রায়েলীয়দের হয়ে যুদ্ধ করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে বা পরে এমন দিন আর কখনও আসে নি যখন মাবুদ এমনিভাবে মানুষের কথা রেখেছেন। সেই দিন মাবুদ বনি-ইসরাইলদের হয়ে যুদ্ধ করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর আগে কিম্বা এই দিনটির পরে কোন মানুষের আবেদনে প্রভু পরমেশ্বর এমনভাবে সাড়া দেন নি, কারণ সেদিন প্রভু পরমেশ্বের স্বয়ং ইসরায়েলীদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরকম আগে কখনও হয় নি| পরেও কখনও হয় নি| সেদিন প্রভু একটি লোকের বাধ্য হয়েছিলেন| সত্যিই, প্রভু সেদিন ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার আগে কি পরে সদাপ্রভু যে মানুষের কথা এমনভাবে শুনেছেন, এমন আর আগে কোন দিন ও হয়নি; কারণ সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করছিলেন।