Joshua 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই পাঁচ জন বাদশাহ্‌কে মক্কেদার গুহাতে লুকানো অবস্থায় পাওয়া গেছে, এই সংবাদ ইউসাকে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয়কে যখন বলা হল যে সেই পাঁচজন রাজাকে মক্কেদায় একটি গুহাতে লুকিয়ে থাকতে দেখা গিয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই পাঁচ রাজাকে মক্কেদার গুহাতে লুক্কায়িত পাওয়া গিয়াছে, এই সংবাদ যিহোশূয়কে দেওয়া হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই পাঁচ জন রাজাকে মক্কেদার গুহাতে লুক্কায়িত পাওয়া গিয়াছে, এই সংবাদ যিহোশূয়কে দেওয়া হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই গুহাতে লুকানো অবস্থায় সেই পাঁচজন রাজাকে খুঁজে পাবার খবর যখন যিহোশূয়কে জানানো হল তখন তিনি বললেন, “গুহাটার মুখে বড় বড় পাথর গড়িয়ে দাও এবং সেটা পাহারা দেবার জন্য কয়েকজন লোক দাঁড় করিয়ে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই গুহাতে লুকানো অবস্থায় সেই পাঁচজন বাদশাহ্‌কে খুঁজে পাবার খবর যখন ইউসাকে জানানো হল তখন তিনি বললেন, “গুহাটার মুখে বড় বড় পাথর গড়িয়ে দাও এবং সেটা পাহারা দেবার জন্য কয়েকজন লোক দাঁড় করিয়ে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় সংবাদ পেলেন যে তাঁদের মাক্কেদার গুহায় লুকিয়ে থাকতে দেখা গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে একজন তাদের গুহায় লুকোতে দেখতে পেয়ে গিয়েছিল| যিহোশূয় সব জানতে পারলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই পাঁচ রাজাকে মক্কেদার গুহাতে লুকানো অবস্থায় পাওয়া গিয়েছে, এই সংবাদ যিহোশূয়কে দেওয়া হল।