Joshua 10:18 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা বললেন, তোমরা সেই গুহার মুখে কয়েকখানা বড় বড় পাথর গড়িয়ে দিয়ে সেটা পাহারা দেবার জন্য কয়েকজন লোক নিযুক্ত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি বললেন, “সেই গুহাটির মুখে বড়ো বড়ো পাষাণ-পাথর গড়িয়ে দাও ও সেটি পাহারা দেওয়ার জন্য কয়েকজন লোক মোতায়েন করে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় কহিলেন, তোমরা সেই গুহার মুখে কয়েকখানা বড় বড় পাথর গড়াইয়া দিয়া সেগুলি রক্ষা করিবার জন্য তথায় লোক নিযুক্ত কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় কহিলেন, তোমরা সেই গুহার মুখে কয়েকখানি বড় বড় পাথর গড়াইয়া দিয়া সেইগুলি রক্ষা করিবার জন্য তথায় লোক নিযুক্ত কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তখন নির্দেশ দিলেন, তোমরা কতকগুলো বড় বড় পাথর গড়িয়ে নিয়ে গিয়ে গুহার মুখে চাপা দাও এবং কয়েক জনকে সেখানে পাহারায় রাখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় বললেন, “বড় বড় পাথর দিয়ে গুহামুখ বন্ধ করে দাও| কিছু লোককে গুহা পাহারায় রেখে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় বললেন, “তোমরা সেই গুহার মুখে কয়েকটি বড় বড় পাথর গড়িয়ে দিয়ে সেগুলি রক্ষা করার জন্য সেখানে লোক নিযুক্ত কর,