Joshua 10:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা নিজেরা বিলম্ব করো না, দুশমনদের পিছনে ধাবমান হও ও তাদের সৈন্যদের পিছন দিক থেকে আঘাত কর, তাদের নিজ নিজ নগরে প্রবেশ করতে দিও না; কেননা তোমাদের আল্লাহ্ মাবুদ তাদেরকে তোমাদের হাতে তুলে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা থেমে থেকো না; তোমাদের শত্রুদের পশ্চাদ্ধাবন করে যাও! পিছন দিক থেকে তাদের আক্রমণ করো ও তাদের নিজেদের নগরগুলিতে পৌঁছাতে দিয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের তোমাদের হাতে সমর্পণ করে দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আপনারা বিলম্ব করিও না, শত্রগণের পশ্চাতে ধাবমান হও, ও তাহাদের সৈন্যের পশ্চাদ্ভাগে আঘাত কর, তাহাদিগকে আপন আপন নগরে প্রবেশ করিতে দিও না; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে তোমাদের হস্তে সমর্পণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আপনারা বিলম্ব করিও না, শত্রুগণের পশ্চাতে ধাবমান হও, ও তাহাদের সৈন্যের পশ্চাৎ ভাগে আঘাত কর, তাহাদিগকে আপন আপন নগরে প্রবেশ করিতে দিও না; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে তোমাদের হস্তে সমর্পণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা থেমো না; তোমাদের শত্রুদের তাড়া করে নিয়ে যাও, পিছন দিক থেকে তাদের আক্রমণ কর এবং তাদের নিজেদের শহরে ফিরে যেতে দিয়ো না। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতে তাদের তুলে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা থেমো না; তোমাদের শত্রুদের তাড়া করে নিয়ে যাও, পিছন দিক থেকে তাদের আক্রমণ কর এবং তাদের নিজেদের শহরে ফিরে যেতে দিয়ো না। তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের হাতে তাদের তুলে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর দেরী না করে তোমরা শত্রুদের পিছনে তাড়া কর, তাদের আক্রমণ কর, নিজেদের নগরে তাদের ঢুকতে দিও না। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের হাতে তাদের সমপর্ণ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা সেখানেই যেন থেমে থেকো না| শত্রুদের তাড়া করতেই থাকো| পেছন থেকে তাদের আক্রমণ করতেই থাকো| তোমরা শত্রুদের কিছুতেই তাদের শহরে ফিরে যেতে দেবে না| প্রভু, তোমাদের ঈশ্বর তাদের উপর তোমাদের জয়ী হতে দিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা দেরি কর না, শত্রুদের তাড়া কর ও তাদের সৈন্যদের পিছনের দিক থেকে আঘাত কর, তাদেরকে তাদের নগরে প্রবেশ করতে দিও না; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদেরকে তোমাদের হাতে সমর্পণ করেছেন।”