Joshua 10:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ ও তাঁর লোকেরা ভীষণ ভয় পেল, কেননা গিবিয়োন নগর রাজধানীর মত বড় এবং অয়ের চেয়েও বড়, আর সেই স্থানের সমস্ত লোক ছিল বলবান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা ও তাঁর প্রজারা এতে ভীষণ উদ্‌ভ্রান্ত হয়ে গেলেন, কারণ যে কোনো রাজকীয় নগরের মতো গিবিয়োনও ছিল গুরুত্বপূর্ণ এক নগর; সেটি আকারে অয়ের থেকেও বড়ো ছিল এবং সেখানকার সব লোকজন ছিল ভালো যোদ্ধা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকেরা অতিশয় ভীত হইল, কেননা গিবিয়োন নগর রাজধানীর ন্যায় বৃহৎ এবং অয় অপেক্ষাও বড়, আর তথাকার সমস্ত লোক বলবান ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকেরা অতিশয় ভীত হইল, কেননা গিবিয়োন নগর রাজধানীর ন্যায় বৃহৎ এবং অয় অপেক্ষাও বড়, আর তথাকার সমস্ত লোক বলবান ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তিনি ও তাঁর লোকেরা খুব ভয় পেলেন, কারণ গিবিয়োন ছিল রাজধানীর মতই একটা বড় শহর। এটা ছিল অয় শহরের চেয়েও বড় এবং তার সব পুরুষ লোকেরাই ছিল শক্তিশালী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তিনি ও তাঁর লোকেরা খুব ভয় পেলেন, কারণ গিবিয়োন ছিল রাজধানীর মতই একটা বড় শহর। এটা ছিল অয় শহরের চেয়েও বড় এবং তার সব পুরুষ লোকেরাই ছিল শক্তিশালী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সব কথা শুনে অদোনি-সেদক খুব ভয় পেলেন কারণ গিবিয়োন নগরটি ছিল রাজধানীর মত বড়, অয়ের চেয়েও বড় এবং সেখানকার লোকেরাও ছিল বীর যোদ্ধা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব জেনে অদোনীষেদক এবং তার প্রজারা বেশ ভয় পেয়ে গেল| অয়ের মতো গিবিয়োন তো ছোটখাট শহর নয়| গিবিয়োন খুব বড় শহর, একে মহানগরী বলা যায়| সেই নগরের সকলেই ছিল বেশ ভালো যোদ্ধা| সেই নগরেরও এরকম অবস্থা শুনে রাজা তো বেশ ঘাবড়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেরা খুবই ভয় পেল, কারণ গিবিয়োন নগর রাজধানীর মত বড় এবং অয়ের থেকেও বড়, আর সেই জায়গার সমস্ত লোক বলবান ছিল।