Joshua 10:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা বললেন, তোমরা ঐ গুহার মুখ খুলে সেখান থেকে সেই পাঁচ জন বাদশাহ্‌কে বের করে আমার কাছে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় বললেন, “গুহার মুখটি খোলো এবং সেই পাঁচজন রাজাকে আমার কাছে নিয়ে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় বলিলেন, তোমরা ঐ গুহার মুখ খুল, এবং তথা হইতে সেই পাঁচ জন রাজাকে বাহির করিয়া আমার নিকটে আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় বলিলেন, তোমরা ঐ গুহার মুখ খুল, এবং তথা হইতে সেই পাঁচ জন রাজাকে বাহির করিয়া আমার নিকটে আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশূয় বললেন, “গুহার মুখ খুলে ঐ পাঁচজন রাজাকে বের করে আমার কাছে নিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসা বললেন, “গুহার মুখ খুলে ঐ পাঁচজন বাদশাহ্‌কে বের করে আমার কাছে নিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় এবারে বললেন, তোমরা এখন গুহার মুখ খুলে ঐ পাঁচজন রাজাকে বার করে আমার কাছে নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় বললেন, “গুহামুখ থেকে পাথরগুলো সরিয়ে দাও| ঐ পাঁচ জন রাজাকে আমার কাছে আনো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোশূয় বললেন, “তোমরা ঐ গুহার মুখ খোল এবং সেখান থেকে সেই পাঁচ জন রাজাকে বের করে আমার কাছে আন।”