Joshua 10:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তা-ই করলো, ফলত জেরুশালেমের বাদশাহ্, হেবরনের বাদশাহ্, যর্মূতের বাদশাহ্, লাখীশের বাদশাহ্ ও ইগ্লোনের বাদশাহ্, এই পাঁচ বাদশাহ্কে সেই গুহা থেকে বের করে তাঁর কাছে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা সেই পাঁচজন রাজাকে—জেরুশালেমের, হিব্রোণের, যর্মূতের, লাখীশের ও ইগ্লোনের রাজাকে গুহা থেকে বের করে আনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সেইরূপ করিল, ফলতঃ যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা হইতে বাহির করিয়া তাঁহার নিকটে আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সেইরূপ করিল, ফলতঃ যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা হইতে বাহির করিয়া তাঁহার নিকটে আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সেই গুহা থেকে সেই পাঁচজন রাজাকে তারা বের করে নিয়ে আসল। এঁরা ছিলেন যিরূশালেম, হিব্রোণ, যর্মূত, লাখীশ ও ইগ্লোনের রাজা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সেই গুহা থেকে সেই পাঁচজন বাদশাহ্কে তারা বের করে নিয়ে আসল। এঁরা ছিলেন জেরুজালেম, হেবরন, যর্মূত, লাখীশ ও ইগ্লোনের বাদশাহ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তা-ই করল। জেরুশালেম, হিব্রোণ, মারক্ষুৎ, লাখীশ ও ইগলোন এই পাঁচ জায়গার পাঁচজন রাজাকে তারা গুহা থেকে বার করে যিহোশূয়ের কাছে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যিহোশূয়ের লোকরা পাঁচজন রাজাকে গুহার ভেতর থেকে বার করে আনল| তারা ছিল জেরুশালেম, হিব্রোণ, যর্মূত, লাখীশ এবং ইগ্লোনের রাজা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা সেই রকম করল, যিরুশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা থেকে বের করে তার কাছে আনল।