Joshua 10:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা আঘাত করে সেই পাঁচ বাদশাহ্কে হত্যা করলেন ও তাঁদের লাশ পাঁচটি গাছে টাঙ্গিয়ে দিলেন; তাতে তাঁরা সন্ধ্যাকাল পর্যন্ত তাঁদের লাশ গাছে টাঙ্গান রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় সেই রাজাদের হত্যা করলেন ও পাঁচটি শূলে তাঁদের মৃতদেহ টাঙিয়ে দিলেন, এবং সন্ধ্যা পর্যন্ত তাঁদের মৃতদেহ ওই শূলগুলিতে ঝুলে রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে যিহোশূয় আঘাত করিয়া সেই পাঁচ জন রাজাকে বধ করিলেন, ও পাঁচটা গাছে টাঙ্গাইয়া দিলেন; তাহাতে তাঁহারা সন্ধ্যাকাল পর্য্যন্ত গাছে টাঙ্গান রহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে যিহোশূয় আঘাত করিয়া সেই পাঁচ জন রাজাকে বধ করিলেন, ও পাঁচটি গাছে টাঙ্গাইয়া দিলেন; তাহাতে তাঁহারা সন্ধ্যাকাল পর্যন্ত গাছে টাঙ্গান রহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশূয় সেই রাজাদের মেরে ফেলে পাঁচটা গাছে তাঁদের টাংগিয়ে দিলেন। বিকাল পর্যন্ত তাঁদের দেহ গাছে টাংগানোই রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসা সেই বাদশাহ্দের হত্যা করে পাঁচটা গাছে তাঁদের টাংগিয়ে দিলেন। বিকাল পর্যন্ত তাঁদের লাশ গাছে টাংগানোই রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা বলে তিনি ঐ রাজাদের বধ করলেন এবং তাঁদের দেহ পাঁচটি গাছে ঝুলিয়ে দিলেন। সারাদিন তাদের দেহ সেখানে ঝুলে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় পাঁচ জন রাজাকে হত্যা করলেন| পাঁচটা গাছে পাঁচ জনকে ঝুলিয়ে দিলেন| সন্ধ্যে পর্যন্ত এই ভাবেই তিনি তাদের রেখে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে যিহোশূয় আঘাত করে সেই পাঁচ জন রাজাকে বধ করলেন ও পাঁচটি গাছে ঝুলিয়ে দিলেন; তাতে তারা সন্ধ্যা পর্যন্ত গাছে টাঙ্গান অবস্থায় থাকলেন।