Joshua 10:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সূর্যাস্তের সময়ে লোকেরা ইউসার হুকুমে তাঁদের লাশ গাছ থেকে নামিয়ে যে গুহাতে তাঁরা লুকিয়ে ছিলেন সেই গুহায় নিক্ষেপ করলো ও গুহার মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে রাখল; তা আজও রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্যাস্তের সময় যিহোশূয় আদেশ দিলেন ও তারা ওই রাজাদের মৃতদেহ শূল থেকে নামাল এবং তাঁরা যেখানে লুকিয়েছিলেন, সেই গুহায় তাঁদের শবগুলি ছুঁড়ে ফেলে দিল। গুহার মুখে তারা বড়ো বড়ো পাষাণ-পাথর রেখে দিল, যা আজও পর্যন্ত সেখানে রাখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সূর্য্যাস্ত সময়ে লোকেরা যিহোশূয়ের আজ্ঞাতে তাঁহাদিগকে গাছ হইতে নামাইয়া, যে গুহাতে তাঁহারা লুকাইয়াছিলেন, সেই গুহায় নিক্ষেপ করিল, ও গুহার মুখে কয়েকখানা বড় বড় পাথর দিয়া রাখিল; তাহা অদ্যাপি রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সূর্যাস্ত সময়ে লোকেরা যিহোশূয়ের আজ্ঞাতে তাঁহাদিগকে গাছ হইতে নামাইয়া, যে গুহাতে তাঁহারা লুকাইয়া ছিলেন, সেই গুহায় নিক্ষেপ করিল, ও গুহার মুখে কয়েকখানি বড় বড় পাথর দিয়া রাখিল; তাহা অদ্যাপি রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্য ডুবে যাওয়ার সময় যিহোশূয়ের আদেশে লোকেরা গাছ থেকে তাঁদের দেহগুলো নামিয়ে ফেলল এবং যে গুহাতে তাঁরা লুকিয়ে ছিলেন তার মধ্যে সেই দেহগুলো ছুঁড়ে ফেলল। গুহার মুখটা তারা বড় বড় পাথর দিয়ে ঢেকে দিল। সেগুলো আজও সেখানে রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্য ডুবে যাওয়ার সময় ইউসার হুকুমে লোকেরা গাছ থেকে তাঁদের লাশগুলো নামিয়ে ফেলল এবং যে গুহাতে তাঁরা লুকিয়ে ছিলেন তার মধ্যে সেই দেহগুলো ছুঁড়ে ফেলল। গুহার মুখটা তারা বড় বড় পাথর দিয়ে ঢেকে দিল। সেগুলো আজও সেখানে রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূর্যাস্তের সময় যিহোশূয়ের নির্দেশে তাদের শব গাছ থেকে নামানো হল এবং যে গুহায় তাঁরা লুকিয়েছিলেন সেই গুহাতেই সেগুলি নিক্ষেপ করা হল। গুহার মুখে কতকগুলো বড় বড় পাথর চাপা দেওয়া হল, সেগুলি সেখানে আজও আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সূর্যাস্তের সময় যিহোশূয় তাঁর লোকদের গাছ থেকে দেহগুলোকে নামাতে বললেন| তাই তারা সেইগুলো ঐ গুহার ভেতরেই ছুঁড়ে দিল| যে গুহাতে রাজারা লুকিয়েছিল তার মুখটা বড় বড় পাথরে ঢেকে দিল| সেই দেহগুলো আজ পর্যন্ত গুহার ভেতরে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সূর্যাস্তের দিনের লোকেরা যিহোশূয়ের আদেশে তাদেরকে গাছ থেকে নামিয়ে, যে গুহাতে তারা লুকিয়েছিলেন, সেই গুহার মধ্যে ফেলে দিল ও গুহার মুখে কয়েকটি বড় বড় পাথর দিয়ে রাখল; তা আজও আছে।