Joshua 10:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দিনে ইউসা মক্কেদা অধিকার করলেন এবং মক্কেদা ও সেই স্থানের বাদশাহ্‌কে তলোয়ারের দ্বারা আঘাত করলেন; সেই স্থানের সমস্ত প্রাণীকে সম্পূর্ণ বিনষ্ট করলেন, কাউকেও অবশিষ্ট রাখলেন না; যেমন জেরিকোর বাদশাহ্‌র প্রতি করেছিলেন, মক্কেদার বাদশাহ্‌র প্রতিও ঠিক তা-ই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন যিহোশূয় মক্কেদা দখল করলেন। তিনি সেই নগরের ও সেখানকার রাজার উপর তরোয়াল চালালেন ও সেটির মধ্যে বসবাসকারী প্রত্যেককে সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। তিনি কাউকেই প্রাণে বাঁচতে দিলেন না। আর যিরীহোর রাজার প্রতি তিনি যেমন করেছিলেন, মক্কেদার রাজার প্রতিও তিনি তেমনই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিবসে যিহোশূয় মক্কেদা হস্তগত করিলেন, এবং মক্কেদা ও তথাকার রাজাকে খড়গধারে আঘাত করিলেন; তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিলেন, কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; যেমন যিরীহোর রাজার প্রতি করিয়াছিলেন, মক্কেদার রাজার প্রতিও তদ্রূপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিবসে যিহোশূয় মক্কেদা হস্তগত করিলেন, এবং মক্কেদা ও তথাকার রাজাকে খড়্‌গধারে আঘাত করিলেন; তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিলেন, কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; যেমন যিরীহোর রাজার প্রতি করিয়াছিলেন, মক্কেদার রাজার প্রতিও তদ্রূপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় সেই দিনই মক্কেদা অধিকার করে নিলেন। তিনি সেই শহরের রাজা ও সমস্ত লোকদের মেরে ফেললেন এবং সেখানকার সব জীবন্ত প্রাণীদের শেষ করে দিলেন, কাউকেই বাঁচিয়ে রাখলেন না। তিনি যিরীহোর রাজার যে অবস্থা করেছিলেন মক্কেদার রাজার অবস্থাও তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা সেই দিনই মক্কেদা অধিকার করে নিলেন। তিনি সেই শহরের বাদশাহ্‌ ও সমস্ত লোকদের হত্যা করলেন এবং সেখানকার সব প্রাণীদের শেষ করে দিলেন, কাউকেই বাঁচিয়ে রাখলেন না। তিনি জেরিকোর বাদশাহ্‌র যে অবস্থা করেছিলেন মক্কেদার বাদশাহ্‌র অবস্থাও তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনই যিহোশূয় মাক্কেদা অধিকার করলেন এবং সেখানকার রাজা ও অধিবাসীদের হত্যা করলেন। সেখানকার সমস্ত প্রাণীকে তিনি নিঃশেষে ধ্বংস করলেন, কাউকে রেহাই দিলেন না। যিরিহোর রাজার যে দশা তিনি করেছিলেন, মাক্কেদার রাজারও তিনি সেই দশা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন যিহোশূয় মক্কেদা শহর জয় করলেন| শহরের রাজা ও লোকদের যিহোশূয় বধ করলেন| একজনও বেঁচে রইল না| যিহোশূয় যিরীহোর রাজার যে দশা করেছিলেন, মক্কেদার রাজারও সে রকম দশা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন যিহোশূয় মক্কেদা অধিকার করলেন এবং মক্কেদা ও সেখানের রাজাকে তরোয়াল দিয়ে আঘাত করলেন; সেই জায়গার সমস্ত প্রাণীকে সম্পূর্ণভাবে ধ্বংস করলেন, কাউকেই অবশিষ্ট রাখলেন না; যেমন যিরীহোর রাজার প্রতি করেছিলেন, মক্কেদার রাজার প্রতিও তেমনই করলেন।