Joshua 10:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমের বাদশাহ্‌ অদোনী-সিদ্দিক হেবরনের বাদশাহ্‌ হোহম, যর্মূতের বাদশাহ্‌ পিরাম, লাখীশের বাদশাহ্‌ যাফিয়ের ও ইগ্লোনের বাদশাহ্‌ দবীরের কাছে দূত পাঠিয়ে এই কথা বললেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই জেরুশালেমের রাজা অদোনী-ষেদক হিব্রোণের রাজা হোহমের, যর্মূতের রাজা পিরামের, লাখীশের রাজা যাফিয়ের ও ইগ্লোনের রাজা দবীরের কাছে আবেদন জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমের রাজা অদোনী-ষেদক হিব্রোণের রাজা হোহমের, যর্মুতের রাজা পিরামের, লাখীশের রাজা যাফিয়ের ও ইগ্লোনের রাজা দবীরের নিকটে দূত পাঠাইয়া এই কথা কহিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমের রাজা অদোনী-ষেদক হিব্রোণের রাজা হোহমের, যর্মূতের রাজা পিরামের, লাখীশের রাজা যাফিয়ের ও ইগ্লোনের রাজা দবীরের নিকটে দূত পাঠাইয়া এই কথা কহিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য হিব্রোণের রাজা হোহম, যর্মূতের রাজা পিরাম, লাখীশের রাজা যাফিয় এবং ইগ্লোনের রাজা দবীরের কাছে যিরূশালেমের রাজা অদোনী-ষেদক এই অনুরোধ করে পাঠালেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য হেবরনের বাদশাহ্‌ হোহম, যর্মূতের বাদশাহ্‌ পিরাম, লাখীশের বাদশাহ্‌ যাফিয় এবং ইগ্লোনের বাদশাহ্‌ দবীরের কাছে জেরুজালেমের বাদশাহ্‌ অদোনী-সিদ্দিক এই অনুরোধ করে পাঠালেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের অধিপতি অদোনি-সেদক তখন হিব্রোণের রাজা হোহম, যরক্ষুৎ-এর রাজা পিরাম, লাখীশের রাজা যাফিয়ের এবং ইগলোনের রাজা দবীরের কাছে দূত পাঠিয়ে প্রস্তাব করলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের রাজা অদোনীষেদক হিব্রোণের রাজা হোহমের সঙ্গে কথা বলল| তাছাড়া যর্মূতের রাজা পিরাম, লাখীশের রাজা যাফিয় এবং ইগ্লোনের রাজা দবীর এদের সঙ্গেও সে কথা বলল| জেরুশালেমের রাজা এদের কাছে অনুনয় করে বলল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরুশালেমের রাজা অদোনী-ষেদক হিব্রোণের রাজা হোহমের, যর্মূতের রাজা পিরামের, লাখীশের রাজা যাফিয়ের ও ইগ্লোনের রাজা দবীরের কাছে দূত পাঠিয়ে এই কথা বললেন;