Joshua 10:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদ লিবনা ও সেই স্থানের বাদশাহ্কে ইসরাইলের হাতে তুলে দিলেন; তারা লিবনা ও সেই স্থানের সমস্ত প্রাণীকে তলোয়ারের দ্বারা আঘাত করলো, তার মধ্যে কাউকেও অবশিষ্ট রাখল না; যেমন জেরিকোর বাদশাহ্র প্রতি করেছিল, সেই স্থানের বাদশাহ্র প্রতিও তেমনি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সেই নগরটি ও তার রাজাকেও ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন। সেই নগরের ও সেখানে বসবাসকারী প্রত্যেকের উপর যিহোশূয় তরোয়াল চালালেন। সেখানে কাউকে তিনি প্রাণে বাঁচতে দিলেন না। আর যিরীহোর রাজার প্রতি তিনি যেমন করেছিলেন, এখানকার রাজার প্রতিও তিনি তেমনই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভু লিব্না ও তথাকার রাজাকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন; তাহারা লিব্না ও তথাকার সমস্ত প্রাণীকে খড়গধারে আঘাত করিল, তাহার মধ্যে কাহাকেও অবশিষ্ট রাখিল না; যেমন যিরীহোর রাজার প্রতি করিয়াছিল, তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভু লিবনা ও তথাকার রাজাকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন; তাহারা লিবনা ও তথাকার সমস্ত প্রাণীকে খড়্গধারে আঘাত করিল, তাহার মধ্যে কাহাকেও অবশিষ্ট রাখিল না; যেমন যিরীহোর রাজার প্রতি করিয়াছিল, তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সেই শহর ও সেখানকার রাজাকে ইস্রায়েলীয়দের হাতে তুলে দিলেন। যিহোশূয় সেই শহরের লোকদের ও সব জীবন্ত প্রাণীদের মেরে ফেললেন, কাউকেই বাঁচিয়ে রাখলেন না। তিনি যিরীহোর রাজার যে অবস্থা করেছিলেন সেখানকার রাজার অবস্থাও তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ সেই শহর ও সেখানকার বাদশাহ্কে বনি-ইসরাইলদের হাতে তুলে দিলেন। ইউসা সেই শহরের লোকদের ও সব প্রাণীদের মেরে ফেললেন, কাউকেই বাঁচিয়ে রাখলেন না। তিনি জেরিকোর বাদশাহ্র যে অবস্থা করেছিলেন সেখানকার বাদশাহ্র অবস্থাও তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর নগরটি ও সেখানকার অধিবাসীদের ইসরায়েলীদের হাতে সমপর্ণ করলেন। তারা লিব্না ও সেখানকার অধিবাসীদের ধ্বংস করল, কাউকে রেহাই দিল না। যিরিহোর রাজার যে অবস্থা হয়েছিল, এখানকার রাজারও সেই অবস্থা করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলীয়দের সেই শহর ও শহরের রাজাকে পরাজিত করতে দিলেন| সেই শহরের প্রত্যেকটা লোককে ইস্রায়েলীয়রা হত্যা করেছিল| কোন লোকই বেঁচে রইল না| আর লোকরা যিরীহোর রাজার যে দশা করেছিল, সেই শহরের রাজারও সেই দশা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভু লিব্না ও সেই জায়গার রাজাকে ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন; তারা লিব্না ও সেই জায়গার সমস্ত প্রাণীকে তরোয়াল দিয়ে আঘাত করল, তার মধ্যে কাউকেই অবশিষ্ট রাখল না; যেমন যিরীহোর রাজার প্রতি করেছিল, সেই জায়গার রাজার প্রতিও একই রকম করলেন।