Joshua 10:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ লাখীশকে ইসরাইলের হাতে তুলে দিলেন ও তারা দ্বিতীয় দিনে তা অধিকার করে যেমন লিবনার প্রতি করেছিল, তেমনি লাখীশ ও সেই স্থানের সমস্ত প্রাণীকে তলোয়ার দ্বারা আঘাত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ইস্রায়েলের হাতে লাখীশ সমর্পণ করলেন, এবং দ্বিতীয় দিনে যিহোশূয় তা দখল করলেন। সেই নগরের ও সেখানে বসবাসকারী প্রত্যেকের উপরে তিনি তরোয়াল চালালেন, ঠিক যেমনটি তিনি লিব্নার প্রতি করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু লাখীশকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন, ও তাহারা দ্বিতীয় দিবসে তাহা হস্তগত করিয়া যেমন লিব্নার প্রতি করিয়াছিল, তদ্রূপ লাখীশ ও তথাকার সমস্ত প্রাণীকে খড়গধারে আঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু লাখীশকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন, ও তাহারা দ্বিতীয় দিবসে তাহা হস্তগত করিয়া যেমন লিবনার প্রতি করিয়াছিল, তদ্রূপ লাখীশ ও তথাকার সমস্ত প্রাণীকে খড়্গধারে আঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু লাখীশ ইস্রায়েলীয়দের হাতে তুলে দিলেন। দ্বিতীয় দিনে যিহোশূয় সেটা অধিকার করে নিলেন। যিহোশূয় লিব্না শহরে যেমন করেছিলেন সেইভাবে লাখীশের লোকদের ও সব জীবন্ত প্রাণীদের মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ লাখীশ বনি-ইসরাইলদের হাতে তুলে দিলেন। দ্বিতীয় দিনে ইউসা সেটা অধিকার করে নিলেন। ইউসা লিব্না শহরে যেমন করেছিলেন সেইভাবে লাখীশের লোকদের ও সব প্রাণীদের মেরে ফেললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর লাখীশ নগরটিও ইসরায়েলীদের হাতে সমপর্ণ করলেন। দ্বিতীয় দিনে তারা সেটি দখল করল এবং লিব্নায় তারা যা করেছিল সেইভাবে লাখীশ ও সেখানকার সমস্ত প্রাণীকে ধ্বংস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাদের লাখীশ জয় করতে দিলেন| দ্বিতীয় দিনে তারা শহর অধিকার করল| ইস্রায়েলের লোকরা শহরের প্রত্যেকটা লোককে হত্যা করল| লিব্নার মতো এখানেও তারা একই কাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু লাখীশকে ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন ও তারা দ্বিতীয় দিনের তা অধিকার করে যেমন লিব্নার প্রতি করেছিল, তেমন লাখীশ ও সেই জায়গার সমস্ত প্রাণীকে তরোয়াল দিয়ে আঘাত করল।