Joshua 10:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে গেষরের বাদশাহ্‌ হোরম লাখীশের সহায়তা করতে এসেছিলেন; আর ইউসা তাঁকে ও তাঁর লোকদের আঘাত করলেন; তাঁর কাউকেও অবশিষ্ট রাখলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে, গেষরের রাজা হোরম লাখীশকে সাহায্য করতে এলেন, কিন্তু যিহোশূয় তাঁকে ও তাঁর সৈন্যদলকেও পরাজিত করলেন—কাউকে প্রাণে বাঁচতে দিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে গেষরের রাজা হোরম লাখীশের সহায়তা করিতে আসিয়াছিলেন; আর যিহোশূয় তাঁহাকে ও তাঁহার লোকদিগকে আঘাত করিলেন; তাঁহার কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে গেষরের রাজা হোরম লাখীশের সহায়তা করিতে আসিয়াছিলেন; আর যিহোশূয় তাঁহাকে ও তাঁহার লোকদিগকে আঘাত করিলেন; তাঁহার কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে গেষরের রাজা হোরম লাখীশের লোকদের সাহায্য করতে এসেছিলেন কিন্তু যিহোশূয় তাঁকে ও তাঁর সৈন্যদলকে হারিয়ে দিলেন। শেষ পর্যন্ত আর কেউই বেঁচে রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে গেষরের বাদশাহ্‌ হোরম লাখীশের লোকদের সাহায্য করতে এসেছিলেন কিন্তু ইউসা তাঁকে ও তাঁর সৈন্যদলকে হারিয়ে দিলেন। শেষ পর্যন্ত আর কেউই বেঁচে রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় গেজেরের রাজা হোরাম লাখীশের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। যিহোশূয় তাঁকে ও তাঁর লোকজনকেও ধ্বংস করলেন, কাউকে রেহাই দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গেষরের রাজা হোরম লাখীশকে রক্ষার জন্য এসেছিল| কিন্তু যিহোশূয় তাকেও সৈন্যসামন্ত সমেত হারিয়ে দিলেন| তাদের একজনও বেঁচে রইল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন গেষরের রাজা হোরম লাখীশের সাহায্য করতে এসেছিলেন; আর যিহোশূয় তাকে ও তার লোকদেরকে আঘাত করলেন; তার কাউকেই অবশিষ্ট রাখলেন না।