Joshua 10:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা সমস্ত ইসরাইলকে সঙ্গে নিয়ে লাখীশ থেকে ইগ্লোনে যাত্রা করলেন, আর তারা সেই স্থানের সম্মুখে শিবির স্থাপন করে তার বিরুদ্ধে যুদ্ধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় ও তাঁর সঙ্গে থাকা সমগ্র ইস্রায়েল লাখীশ থেকে ইগ্লোনের দিকে এগিয়ে গেলেন; তাঁরা নগরের বিরুদ্ধে অবস্থান নিলেন ও তা আক্রমণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়া লাখীশ হইতে ইগ্লোনে যাত্রা করিলেন, আর তাহারা সেই স্থানের সম্মুখে শিবির স্থাপন করিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়া লাখীশ হইতে ইগ্লোনে যাত্রা করিলেন, আর তাহারা সেই স্থানের সম্মুখে শিবির স্থাপন করিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশূয় ইস্রায়েলীয়দের সবাইকে নিয়ে লাখীশ থেকে ইগ্লোনের দিকে এগিয়ে গেলেন। তারা ইগ্লোন ঘেরাও করে তা আক্রমণ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসা বনি-ইসরাইলদের সবাইকে নিয়ে লাখীশ থেকে ইগ্লোনের দিকে এগিয়ে গেলেন। তারা ইগ্লোন ঘেরাও করে তা আক্রমণ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর যিহোশূয় ইসরায়েলীদের নিয়ে লাখীশ থেকে ইগ্‌লোনের দিকে অভিযান করলেন এবং সেই নগর অবরোধ করে আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় ইস্রায়েলবাসীদের নিয়ে লাখীশ থেকে ইগ্লোনের দিকে যাত্রা করলেন| ইগ্লোনের কাছে তাঁবু গেড়ে তারা ইগ্লোন আক্রমণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে নিয়ে লাখীশ থেকে ইগ্লোনে যাত্রা করলেন, আর তারা সেই জায়গার সামনে শিবির স্থাপন করে তার বিরুদ্ধে যুদ্ধ করল।