Joshua 10:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন তা হস্তগত করে, যেমন লাখীশের প্রতি করেছিল, তেমনি তলোয়ারের দ্বারা আঘাত করে সেদিন সেই স্থানের সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনই তাঁরা তা দখল করে নিলেন এবং সেটির উপরে তরোয়াল চালিয়ে সেখানে বসবাসকারী প্রত্যেককে সম্পূর্ণরূপে ধ্বংস করলেন, ঠিক যেমনটি তাঁরা লাখীশের প্রতি করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন তাহা হস্তগত করিয়া, যেমন লাখীশের প্রতি করিয়াছিল, তদ্রূপ খড়গধারে তাহা আঘাত করিয়া সেই দিন তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন তাহা হস্তগত করিয়া, যেমন লাখীশের প্রতি করিয়াছিল, তদ্রূপ খড়্‌গধারে তাহা আঘাত করিয়া সেই দিন তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনই তারা ইগ্লোন অধিকার করে নিল এবং সেখানকার লোকদের মেরে ফেলল। লাখীশে যিহোশূয় যেমন করেছিলেন সেইভাবেই তিনি ইগ্লোনের সব জীবন্ত প্রাণীদের একেবারে শেষ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনই তারা ইগ্লোন অধিকার করে নিল এবং সেখানকার লোকদের হত্যা করল। লাখীশে ইউসা যেমন করেছিলেন সেইভাবেই তিনি ইগ্লোনের সব প্রাণীদের একেবারে শেষ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সেদিন সেই নগর অধিকার করে লাখীশের মতই সেখানকার সমস্ত লোককে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন তারা শহর দখল করে সেখানকার সব লোককে মেরে ফেলল| ঠিক লাখীশের মতো এখানেও সেই একই ঘটনা ঘটল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন তা অধিকার করে, যেমন লাখীশের প্রতি করেছিল, তেমনি তরোয়াল দিয়ে তা আঘাত করে সেই দিন সেই জায়গার সমস্ত প্রাণীকে সম্পূর্ণভাবে ধ্বংস করল।