Joshua 10:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা সমস্ত ইসরাইলকে সঙ্গে নিয়ে ইগ্লোন থেকে হেবরনে যাত্রা করলেন, আর তারা তার বিরুদ্ধে যুদ্ধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় ও তাঁর সঙ্গে থাকা সমগ্র ইস্রায়েল ইগ্লোন থেকে হিব্রোণের দিকে এগিয়ে গিয়ে তা আক্রমণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়া ইগ্লোন হইতে হিব্রোণে যাত্রা করিলেন, আর তাহারা তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়া ইগ্লোন হইতে হিব্রোণে যাত্রা করিলেন, আর তাহারা তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিহোশূয় ইস্রায়েলীয়দের সবাইকে নিয়ে ইগ্লোন থেকে হিব্রোণে গিয়ে শহরটা আক্রমণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইউসা বনি-ইসরাইলদের সবাইকে নিয়ে ইগ্লোন থেকে হেবরনে গিয়ে শহরটা আক্রমণ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইগ্‌লোন থেকে যিহোশূয় ইসরায়েলীদের সঙ্গে নিয়ে হিব্রোণের দিকে অভিযান করলেন। ইসরায়েলীরা সেই নগর আক্রমণ করে দখল করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় ইস্রায়েলবাসীদের নিয়ে ইগ্লোন থেকে হিব্রোণের দিকে চললেন| সকলে হিব্রোণ আক্রমণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে নিয়ে ইগ্লোন থেকে হিব্রোণে যাত্রা করলেন, আর তারা তার বিরুদ্ধে যুদ্ধ করল।