Joshua 10:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই নগর ও সেই স্থানের বাদশাহ্‌কে ও অধীন সমস্ত নগর অধিকার করে তলোয়ারের আঘাতে সেই স্থানের সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করলো; তিনি কাউকেও অবশিষ্ট রাখলেন না; যেমন তিনি হেবরনের প্রতি এবং লিবনার ও সেই স্থানের বাদশাহ্‌র প্রতি করেছিলেন, দবীরের ও সেই স্থানের বাদশাহ্‌র প্রতিও ঠিক তা-ই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা নগরটির রাজা ও গ্রামগুলি সমেত সেটি দখল করে নিলেন এবং তাদের উপরে তরোয়াল চালিয়ে দিলেন। সেখানে বসবাসকারী প্রত্যেককে তাঁরা সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। কাউকেই তাঁরা প্রাণে বাঁচতে দিলেন না। লিব্‌না ও সেখানকার রাজার এবং হিব্রোণের প্রতি তাঁরা যেমন করেছিলেন, দবীর ও সেখানকার রাজার প্রতিও তাঁরা তেমনই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই নগর ও তথাকার রাজাকে ও অধীন নগর সকল হস্তগত করিলেন; এবং তাহারা খড়গধারে আঘাত করিয়া তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিল; তিনি কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; যেমন তিনি হিব্রোণের প্রতি এবং লিব্‌নার ও তথাকার রাজার প্রতি করিয়াছিলেন, দবীরের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই নগর ও তথাকার রাজাকে ও অধীন নগর সকল হস্তগত করিলেন; এবং তাহারা খড়্‌গধারে আঘাত করিয়া তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিল; তিনি কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; যেমন তিনি হিব্রোণের প্রতি এবং লিবনার ও তথাকার রাজার প্রতি করিয়াছিলেন, দবীরের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সেই শহর, তার রাজা এবং তার গ্রামগুলো অধিকার করে নিয়ে সেখানকার সবাইকে মেরে ফেলল। তারা সেখানকার সব জীবন্ত প্রাণীদের একেবারে শেষ করে দিল। যিহোশূয় কাউকেই বাঁচিয়ে রাখলেন না; তিনি লিব্‌না ও তার রাজা এবং হিব্রোণের অবস্থা যা করেছিলেন দবীর ও তার রাজার অবস্থাও তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সেই শহর, তার বাদশাহ্‌ এবং তার গ্রামগুলো অধিকার করে নিয়ে সেখানকার সবাইকে হত্যা করল। তারা সেখানকার সব প্রাণীদের একেবারে শেষ করে দিল। ইউসা কাউকেই বাঁচিয়ে রাখলেন না; তিনি লিব্‌না ও তার বাদশাহ্‌ এবং হেবরনের অবস্থা যা করেছিলেন দবীর ও তার বাদশাহ্‌র অবস্থাও তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সেই নগরটি এবং সেখানকার রাজার অধীনস্থ জনপদগুলি অধিকার করল। সেই রাজাকে ও নগরের অধিবাসীদের আক্রমণ করে তারা হত্যা করল। যিহোশূয় হিব্রোণ ও লিব্‌না নগর এবং সেখানকার রাজাদের যে দশা করেছিলেন, দবীর ও তার রাজারও সেই দশা করলেন, কাউকে তিনি অব্যাহতি দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেই শহর, শহরের রাজা আর দবীরের লাগোয়া সমস্ত ছোটখাটো শহর সব কিছু দখল করে নিল| শহরের সব লোককে তারা হত্যা করল| কেউ বেঁচে রইল না| হিব্রোণ আর তার রাজাকে নিয়ে তারা যা করেছিল দবীর ও তার রাজাকে নিয়েও তারা সেই একই কাণ্ড করল| লিব্না ও সে শহরের রাজার ব্যাপারেও তারা একই কাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই নগর ও সেখানের রাজা ও তার অধীনে সমস্ত নগরগুলি অধিকার করলেন এবং তারা তরোয়াল দিয়ে আঘাত করে সেখানের সমস্ত প্রাণীকে সম্পূর্ণভাবে ধ্বংস করল; তিনি কাউকেই অবশিষ্ট রাখলেন না; যেমন তিনি হিব্রোণের প্রতি এবং লিব্‌নার ও সেই জায়গার রাজার প্রতি করেছিলেন, দবীরের ও সেই জায়গার রাজার প্রতিও একই রকম করলেন।