Joshua 10:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার কাছে উঠে আসুন, আমাকে সাহায্য করুন, চলুন আমরা গিবিয়োনীয়দের আঘাত করি; কেননা তারা ইউসা ও বনি-ইসরাইলদের সঙ্গে সন্ধি করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনারা আমার কাছে আসুন এবং গিবিয়োন আক্রমণ করার জন্য আমাকে সাহায্য করুন,” তিনি বললেন, “কারণ তারা যিহোশূয় ও ইস্রায়েলের সঙ্গে সন্ধি করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার কাছে উঠিয়া আইসুন, আমার সাহায্য করুন, চলুন আমরা গিবিয়োনীয়দিগকে আঘাত করি; কেননা তাহারা যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানগণের সহিত সন্ধি করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার কাছে উঠিয়া আইসুন, আমাকে সাহায্য করুন, চলুন আমরা গিবিয়োনীয়দিগকে আঘাত করি; কেননা তাহারা যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানগণের সহিত সন্ধি করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনারা এসে আমাকে গিবিয়োন শহরটা আক্রমণ করতে সাহায্য করুন, কারণ তারা যিহোশূয় এবং ইস্রায়েলীয়দের সংগে সন্ধি করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনারা এসে আমাকে গিবিয়োন শহরটা আক্রমণ করতে সাহায্য করুন, কারণ তারা ইউসা এবং বনি-ইসরাইলদের সংগে সন্ধি করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনারা এসে আমাকে সাহায্য করুন। আসুন, আমরা সকলে মিলে গিবিয়োনীদের আক্রমণ করি কারণ ওরা যিহোশূয় এবং ইসরায়েলীদের সঙ্গে সন্ধি করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা আমার সঙ্গে চলো| গিবিয়োনদের আক্রমণ করতে তোমরা আমাকে সাহায্য করো| গিবিয়োনের লোকরা যিহোশূয় ও ইস্রায়েলীয়দের সঙ্গে শান্তি চুক্তি করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমার কাছে উঠে আসুন, আমাকে সাহায্য করুন, চলুন আমরা গিবিয়োনীয়দেরকে আঘাত করি; কারণ তারা যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানদের সঙ্গে সন্ধি করেছে।”