Joshua 10:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইউসা সমস্ত দেশ, পর্বতময় প্রদেশ, দক্ষিণ অঞ্চল, নিম্নভূমি ও পর্বত-পার্শ্ব এবং সেসব অঞ্চলের সমস্ত বাদশাহ্কে আঘাত করলেন, কাউকেও অবশিষ্ট রাখলেন না; তিনি ইসরাইলের আল্লাহ্ মাবুদের হুকুম অনুসারে শ্বাসবিশিষ্ট সকলকেই নিঃশেষে বিনষ্ট করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিহোশূয় পার্বত্য প্রদেশ, নেগেভ, পশ্চিমী পাহাড়ের পাদদেশ ও পর্বতের ঢাল সমেত সমগ্র অঞ্চলটি, এবং তাদের সব রাজাকে পদানত করলেন। তাদের কাউকেই তিনি প্রাণে বাঁচতে দিলেন না। শ্বাসবিশিষ্ট সকলকেই তিনি সম্পূর্ণরূপে ধ্বংস করলেন, ঠিক যেমনটি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যিহোশূয় সমস্ত দেশ, পর্ব্বতময় প্রদেশ, দক্ষিণ অঞ্চল, নিম্নভূমি ও পর্ব্বত-পার্শ্ব, এবং সেই সকল অঞ্চলের সমস্ত রাজাকে আঘাত করিলেন, কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে শ্বাসবিশিষ্ট সকলকেই নিঃশেষে বিনষ্ট করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যিহোশূয় সমস্ত দেশ, পর্বতময় প্রদেশ, দক্ষিণ অঞ্চল, নিম্নভূমি ও পর্বত-পার্শ্ব, এবং সেই সকল অঞ্চলের সমস্ত রাজাকে আঘাত করিলেন, কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে শ্বাসবিশিষ্ট সকলকেই নিঃশেষে বিনষ্ট করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যিহোশূয় সমস্ত এলাকাটা জয় করে নিলেন। তার মধ্যে ছিল উঁচু পাহাড়ী এলাকা, নেগেভ, নীচু পাহাড়ী এলাকা ও পাহাড়ের গায়ের ঢালু জায়গা। তিনি সেই এলাকার রাজাদেরও হারিয়ে দিলেন এবং সেখানকার কাউকেই বাঁচিয়ে রাখলেন না। ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু যেমন আদেশ করেছিলেন সেইভাবে তিনি সমস্ত জীবন্ত প্রাণীদের একেবারে শেষ করে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে ইউসা সমস্ত এলাকাটা জয় করে নিলেন। তার মধ্যে ছিল উঁচু পাহাড়ী এলাকা, নেগেভ, নীচু পাহাড়ী এলাকা ও পাহাড়ের গায়ের ঢালু জায়গা। তিনি সেই এলাকার বাদশাহ্দেরও হারিয়ে দিলেন এবং সেখানকার কাউকেই বাঁচিয়ে রাখলেন না। বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্ যেমন হুকুম দিয়েছিলেন সেইভাবে তিনি সমস্ত প্রাণীদের একেবারে শেষ করে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে যিহোশূয় পার্বত্য অঞ্চল, দক্ষিণের ঊষর অঞ্চল, সমতলভূমি ও পশ্চিমের পাহাড়তলী এলাকাসহ সমগ্র দক্ষিণ দেশ অধিকার করলেন সেইসঙ্গে এই সব অঞ্চলের অধিপতিদেরও বধ করলেন সেইসঙ্গে এই সব অঞ্চলের অধিপতিদেরও বধ করলেন, কাউকে অবশিষ্ট রাখলেন না। ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তিনি জীবিত সমস্ত প্রাণীকে নিঃশেষে সংহার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে যিহোশূয় পাহাড়ী দেশ নেগেভের এবং পশ্চিম ও পূর্ব পাহাড়তলীর সমস্ত শহরের সব রাজাদের পরাজিত করলেন| ইস্রায়েলের প্রভু ঈশ্বর যিহোশূয়কে নির্দেশ দিয়েছিলেন সমস্ত লোককে হত্যা করার জন্য| তাই যিহোশূয় ঐ সব অঞ্চলের কোনো লোককেই বাঁচতে দেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যিহোশূয় সমস্ত দেশ, পাহাড়ি অঞ্চল, দক্ষিণ অঞ্চল, নিম্নভূমি, পাহাড়ের পাদদেশ এবং সেই সকল অঞ্চলের সমস্ত রাজাকে আঘাত করলেন, কাউকেই অবশিষ্ট রাখলেন না; তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে শ্বাসবিশিষ্ট সবাইকেই সম্পূর্ণভাবে ধ্বংস করলেন।