Joshua 10:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইউসা কাদেশ-বর্ণেয় থেকে গাজা পর্যন্ত তাদের এবং গিবিয়োন পর্যন্ত গোশনের সমস্ত দেশকে আঘাত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাদেশ-বর্ণেয় থেকে গাজা পর্যন্ত এবং গোশনের সমগ্র অঞ্চল থেকে গিবিয়োন পর্যন্ত, যিহোশূয় তাদের পদানত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যিহোশূয় কাদেশবর্ণেয় হইতে ঘসা পর্য্যন্ত তাহাদিগকে এবং গিবিয়োন পর্য্যন্ত গোশনের সমস্ত দেশকে আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যিহোশূয় কাদেশ-বর্ণেয় হইতে ঘসা পর্যন্ত তাহাদিগকে এবং গিবিয়োন পর্যন্ত গোশনের সমস্ত দেশকে আঘাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় কাদেশ-বর্ণেয় থেকে গাজা পর্যন্ত এবং গোটা গোশন এলাকা, এমন কি, গিবিয়োন পর্যন্ত সমস্ত লোকদের হারিয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা কাদেশ-বর্ণেয় থেকে গাজা পর্যন্ত এবং গোটা গোশন এলাকা, এমন কি, গিবিয়োন পর্যন্ত সমস্ত লোকদের হারিয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে যিহোশূয় কাদেশ-বার্ণেয় থেকে গাজা পর্যন্ত এবং গিবিয়োন পর্যন্ত গোশেন প্রদেশের সমস্ত অঞ্চল আক্রমণ করে অধিকার করে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় কাদেশ-বর্ণেয় থেকে ঘসা পর্যন্ত সমস্ত শহর অধিকার করেছিলেন| মিশরের গোশন থেকে গিবিয়োন পর্যন্ত সমস্ত শহর তিনি অধিকার করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যিহোশূয় কাদেশ-বর্ণেয় থেকে ঘসা পর্যন্ত তাদেরকে এবং গিবিয়োন পর্যন্ত গোশনের সমস্ত দেশকে আঘাত করলেন।