Joshua 10:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা এই সমস্ত দেশ ও বাদশাহ্‌দেরকে একই সময়ে হস্তগত করলেন, কারণ ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ ইসরাইলের পক্ষে যুদ্ধ করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একই সামরিক অভিযানে যিহোশূয় এসব রাজা ও তাঁদের দেশগুলির উপর জয়লাভ করলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের হয়ে যুদ্ধ করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় এই সমস্ত দেশ ও রাজগণকে এক কালেই হস্তগত করিলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় এই সমস্ত দেশ ও রাজগণকে এক কালেই হস্তগত করিলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে একবার যুদ্ধ করতে বেরিয়ে যিহোশূয় এই সব রাজাদের ও তাঁদের দেশগুলো জয় করে নিয়েছিলেন, কারণ ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু তাদের হয়ে যুদ্ধ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে একবার যুদ্ধ করতে বেরিয়ে ইউসা এই সব বাদশাহ্‌দের ও তাঁদের দেশগুলো জয় করে নিয়েছিলেন, কারণ বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্‌ তাদের হয়ে যুদ্ধ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় একটিমাত্র অভিযানেই সেখানকার রাজাদের পরাস্ত করলেন এবং এই সব রাজ্য দখল করে নিলেন কারণ ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একবারের অভিযানেই যিহোশূয় ঐসব শহর ও তাদের রাজাদের অধিকার করতে পেরেছিলেন| যিহোশূয় এমনটি করতে পেরেছিলেন কারণ ইস্রায়েলের প্রভু ঈশ্বর স্বয়ং ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় এই সমস্ত দেশ ও রাজাদের এক দিনের ই পরাজিত করলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করছিলেন।