Joshua 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে ইউসা ফিরে এসে হাৎসোর অধিকার করলেন ও তলোয়ার দ্বারা সেই স্থানের বাদশাহ্‌কে আঘাত করলেন, কেননা পূর্বকাল থেকেই হাৎসোর সেই সকল রাজ্যের প্রধান ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় যিহোশূয় পিছনে ফিরে হাৎসোর নিয়ন্ত্রণে আনলেন এবং সেখানকার রাজার উপরে তরোয়াল চালিয়ে দিলেন। (এসব রাজ্যের মধ্যে হাৎসোর প্রধান ছিল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে যিহোশূয় ফিরিয়া আসিয়া হাৎসোর হস্তগত করিলেন, ও খড়গ দ্বারা তথাকার রাজাকে আঘাত করিলেন, কেননা পূর্ব্বাবধি হাৎসোর সেই সকল রাজ্যের মস্তক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে যিহোশূয় ফিরিয়া আসিয়া হাৎসোর হস্তগত করিলেন, ও খড়্‌গ দ্বারা তথাকার রাজাকে আঘাত করিলেন, কেননা পূর্বাবধি হাৎসোর সেই সকল রাজ্যের মস্তক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশূয় ফিরে গিয়ে হাৎসোর অধিকার করে নিলেন এবং সেখানকার রাজাকে মেরে ফেললেন। হাৎসোর ছিল ঐ সব রাজ্যগুলোর মধ্যে প্রধান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসা ফিরে গিয়ে হাৎসোর অধিকার করে নিলেন এবং সেখানকার বাদশাহ্‌কে হত্যা করলেন। হাৎসোর ছিল ঐ সব রাজ্যগুলোর মধ্যে প্রধান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরেই যিহোশূয় ফিরে এসে হাৎসোর অধিকার করলেন এবং সেখানকার রাজাকে আক্রমণ করে হত্যা করলেন। এর আগে হাৎসোরই ছিল এই অঞ্চলের রাজ্যগুলির মধ্যে প্রধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় ফিরে গিয়ে হাৎসোর শহর দখল করলেন| এবং হাৎসোরের রাজাকে হত্যা করলেন| (ইস্রায়েলের বিরুদ্ধে যেসব রাজ্যগুলি ছিল তাদের মধ্যে হাৎসোরই ছিল সর্বপ্রধান|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের যিহোশূয় ফিরে এসে হাৎসোর অধিকার করলেন ও তরোয়াল দিয়ে সেই জায়গার রাজাকে আঘাত করলেন, কারণ আগে থেকেই হাৎসোর সেই সব রাজ্যের প্রধান ছিল।