Joshua 11:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসা ঐ বাদশাহ্‌দের সমস্ত নগর ও সেসব নগরের সমস্ত বাদশাহ্‌কে অধিকার করলেন এবং মাবুদের গোলাম মূসার হুকুম অনুসারে তলোয়ারের আঘাতে তাদের নিঃশেষে বিনষ্ট করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় এসব রাজকীয় নগর ও সেখানকার রাজাদের নিয়ন্ত্রণে এনে তাঁদের উপরে তরোয়াল চালিয়ে দিলেন। সদাপ্রভুর দাস মোশির আদেশানুসারে তিনি তাঁদের সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয় ঐ রাজগণের সমস্ত নগর ও সেই সকল নগরের সমস্ত রাজাকে হস্তগত করিলেন, এবং সদাপ্রভুর দাস মোশির আজ্ঞানুসারে খড়গধারে তাহাদিগকে আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয় ঐ রাজগণের সমস্ত নগর ও সেই সকল নগরের সমস্ত রাজাকে হস্তগত করিলেন, এবং সদাপ্রভুর দাস মোশির আজ্ঞানুসারে খড়্‌গধারে তাহাদিগকে আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় ঐ সব রাজাদের শহরগুলো দখল করে নিয়ে সেখানকার রাজাদের বন্দী করলেন। তিনি সেই রাজাদের ও সেখানকার লোকদের মেরে ফেললেন। সদাপ্রভুর দাস মোশির আদেশ অনুসারে তিনি তাদের একেবারে ধ্বংস করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা ঐ সব বাদশাহ্‌দের শহরগুলো দখল করে নিয়ে সেখানকার বাদশাহ্‌দের বন্দী করলেন। তিনি সেই বাদশাহ্‌দের ও সেখানকার লোকদের হত্যা করলেন। মাবুদের গোলাম মূসার হুকুম অনুসারে তিনি তাদের একেবারে ধ্বংস করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি এই অঞ্চলের সমস্ত রাজধানী অধিকার করে নিলেন এবং রাজাদের বন্দী করে হত্যা করলেন। প্রভু পরমেশ্বরের সেবক মোশির নির্দেশ অনুযায়ী তিনি তাদের সকলকে নিঃশেষে ধ্বংস করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় এই সব শহরের সবকটি দখল করেছিলেন| তিনি শহরের সমস্ত রাজাকে হত্যা করেছিলেন| শহরের সমস্ত কিছুকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন| প্রভুর দাস মোশি যেমন আজ্ঞা করেছিলেন সেই মতো তিনি এই কাজ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয় ঐ রাজাদের সমস্ত নগর ও সেই সব নগরের সমস্ত রাজাকে পরাজিত করলেন এবং সদাপ্রভুর দাস মোশির আদেশ অনুসারে তরোয়াল দিয়ে তাদেরকে আঘাত করে সম্পূর্ণভাবে ধ্বংস করলেন।