Joshua 11:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যেসব নগর নিজস্ব সকল ঢিবির উপরে স্থাপিত ছিল, ইসরাইল সেগুলোর একটিও পোড়াল না; কেবল ইউসা হাৎসোর পুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও শুধু যিহোশূয় যেটি পুড়িয়ে দিয়েছিলেন, সেই হাৎসোর ছাড়া, তাদের টিলাগুলির উপরে নির্মিত আর কোনো নগর তারা পোড়ায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে সকল নগর আপন আপন টিকরের উপরে স্থাপিত ছিল, ইস্রায়েল সেগুলির একটীও পোড়াইল না; কেবল যিহোশূয় হাৎসোর পোড়াইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে সকল নগর আপন আপন টিলার উপরে স্থাপিত ছিল, ইস্রায়েল সেইগুলির একটিও পোড়াইল না; কেবল যিহোশূয় হাৎসোর পোড়াইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু টিলার উপর যে সব শহর ছিল সেগুলোর কোনটাই ইস্রায়েলীয়েরা পোড়ালো না, কেবল হাৎসোর যিহোশূয় পুড়িয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু টিলার উপর যে সব শহর ছিল সেগুলোর কোনটাই বনি-ইসরাইলরা পোড়ালো না, কেবল হাৎসোর ইউসা পুড়িয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হাৎসোর ছাড়া পাহাড়ের উপরে স্থাপিত কোন নগর ইসরায়েলীরা পুড়িয়ে ধ্বংস করল না। যিহোশূয় শুধু হাৎসোর নগরটিই পুড়িয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলীয় সেনাবাহিনী পাহাড়ের ওপরে স্থাপিত কোন শহর জ্বালিয়ে দেয় নি| হাৎসোরই ছিল একমাত্র শহর যেটি পাহাড়ের ওপরে নির্মিত ছিল এবং যিহোশূয়ের আদেশে যেটি তারা পুড়িয়ে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে সমস্ত নগরগুলি ঢিবির উপরে স্থাপিত ছিল, ইস্রায়েল সেগুলির একটিও পোড়াল না; যিহোশূয় শুধু হাৎসোর পুড়িয়ে দিলেন।