Joshua 11:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইল সেসব নগরের সমস্ত দ্রব্য ও পশু নিজেদের জন্য লুট করে নিল, প্রত্যেক মানুষকে তলোয়ারের আঘাতে সংহার করলো; তাদের মধ্যে শ্বাস বিশিষ্ট কাউকেও অবশিষ্ট রাখল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা এসব নগরের সমস্ত লুন্ঠিত জিনিসপত্র ও গৃহপালিত পশুপাল নিজেদের জন্য বহন করে নিয়ে গেল, কিন্তু সব লোকজনকে সম্পূর্ণরূপে ধ্বংস না করা পর্যন্ত তারা তাদের উপরে তরোয়াল চালিয়ে গেল, এবং শ্বাসবিশিষ্ট কাউকেও তারা জীবিত রাখেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ সেই সকল নগরের সমস্ত দ্রব্য ও পশুগণকে আপনাদের নিমিত্ত লুট করিয়া লইল, কিন্তু প্রত্যেক মনুষ্যকে খড়গধারে আঘাত করিয়া সংহার করিল; তাহাদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাহাকেও অবশিষ্ট রাখিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ সেই সকল নগরের সমস্ত দ্রব্য ও পশুগণকে আপনাদের নিমিত্ত লুট করিয়া লইল, কিন্তু প্রত্যেক মনুষ্যকে খড়্গধারে আঘাত করিয়া সংহার করিল; তাহাদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাহাকেও অবশিষ্ট রাখিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই শহরগুলো থেকে যে সব জিনিসপত্র ও পশুপাল লুট করা হয়েছিল সেগুলো ইস্রায়েলীয়েরা নিজেদের জন্য নিয়ে গেল; কিন্তু সমস্ত লোককে তারা একেবারে শেষ করে দিল, একটা জীবন্ত প্রাণীকেও তারা বাঁচিয়ে রাখল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই শহরগুলো থেকে যে সব জিনিসপত্র ও পশুপাল লুট করা হয়েছিল সেগুলো বনি-ইসরাইলরা নিজেদের জন্য নিয়ে গেল; কিন্তু সমস্ত লোককে তারা একেবারে শেষ করে দিল, একটা প্রাণীকেও তারা বাঁচিয়ে রাখল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নগরগুলির যাবতীয় সম্পদ ও পশুপাল ইসরায়েলীরা লুঠ করে নিল এবং প্রত্যেকটি অধিবাসীকে তারা হত্যা করল, কাউকে জীবিত রাখল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরগুলো থেকে পাওয়া সমস্ত জিনিসপত্র ইস্রায়েলবাসীরা নিজেদের জন্য রেখে দিয়েছিল| শহরের সমস্ত জীবজন্তুকে তারা রেখে দিয়েছিল, যদিও সেখানকার সমস্ত লোককেই তারা মেরে ফেলেছিল| কোন লোককেই তারা বাঁচতে দেয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েল-সন্তানেরা সেই সব নগরের সমস্ত দ্রব্য ও পশুপাল তাদের জন্য লুট করে নিল, কিন্তু প্রত্যেক মানুষকে তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করল; তাদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাউকেই অবশিষ্ট রাখল না।