Joshua 11:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাঁর গোলাম মূসাকে যেরকম হুকুম করেছিলেন, মূসা ইউসাকে সেরকম হুকুম করেছিলেন, আর ইউসাও সেই অনুসারে কাজ করলেন; তিনি মূসার প্রতি উক্ত মাবুদের সমস্ত হুকুমের একটি কথাও অন্যথা করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর দাস মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, মোশিও যিহোশূয়কে তেমনই আদেশ দিয়েছিলেন, ও যিহোশূয় তা পালন করলেন; সদাপ্রভু মোশিকে যেসব আদেশ দিয়েছিলেন, যিহোশূয় তার কোনোটিই অসম্পূর্ণ রাখেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপন দাস মোশিকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, মোশি যিহোশূয়কে সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন, আর যিহোশূয় সেইরূপ কর্ম্ম করিলেন; তিনি মোশির প্রতি উক্ত সদাপ্রভুর সমস্ত আদেশের একটী কথাও অন্যথা করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আপন দাস মোশিকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, মোশি যিহোশূয়কে সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন, আর যিহোশূয় সেইরূপ কর্ম করিলেন; তিনি মোশির প্রতি উক্ত সদাপ্রভুর সমস্ত আদেশের একটি কথাও অন্যথা করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর দাস মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন মোশি যিহোশূয়কে তা জানিয়েছিলেন, আর যিহোশূয় সেই সব আদেশ পালন করেছিলেন। সদাপ্রভু মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন যিহোশূয় তার একটাও অমান্য করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর গোলাম মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন মূসা ইউসাকে তা জানিয়েছিলেন, আর ইউসা সেই সব হুকুম পালন করেছিলেন। মাবুদ মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন ইউসা তার একটাও অমান্য করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর সেবক মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন এবং মোশিও যিহোশূয়কে এই নির্দেশই দিয়েছিলেন, তাই যিহোশূয় সেই অনুযায়ী এই কাজ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে যে সব নির্দেশ দিয়েছিলেন যিহোশূয় তার একটিরও অন্যথা করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহুকাল আগে প্রভু তাঁর দাস মোশিকে এই কাজ করবার জন্য আজ্ঞা করেছিলেন| তারপর মোশি এই কাজ করার জন্য যিহোশূয়কে আজ্ঞা করেছিলেন, যিহোশূয় ঈশ্বরের আদেশ পালন করেছিলেন| প্রভু মোশিকে যা আজ্ঞা করেছিলেন যিহোশূয় তার সমস্তই পালন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁর দাস মোশিকে যেমন আদেশ করেছিলেন, মোশিও যিহোশূয়কে সেই রকম আদেশ করেছিলেন, আর যিহোশূয় সেই রকম কাজ করলেন; তিনি মোশির প্রতি সদাপ্রভুর দেওয়া সমস্ত আদেশের একটি কথারও অবাধ্য হলেন না।