Joshua 11:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেয়ীরগামী হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের তলস্থ লেবাননের উপত্যকাতে অবস্থিত বালগাদ পর্যন্ত অধিকার করলেন এবং তাদের সমস্ত বাদশাহ্‌কে ধরে তলোয়ারের আঘাতে হত্যা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেয়ীরের দিকে উঠে যাওয়া হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত লেবানন উপত্যকার বায়াল-গাদ পর্যন্ত দখল করলেন। তিনি সেখানকার সব রাজাকে বন্দি করে তাদের হত্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেয়ীরগামী হালক পর্ব্বত হইতে হর্মোণ পর্ব্বতের তলস্থ লিবানোনের তলভূমিতে স্থিত বাল্‌গাদ পর্য্যন্ত হস্তগত করিলেন, এবং তাহাদের সমস্ত রাজাকে ধরিয়া আঘাতপূর্ব্বক বধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেয়ীরগামী হালক পর্বত হইতে হর্মোণ পর্বতের তলস্থ লিবানোনের তলভূমিতে স্থিত বাল্‌গাদ পর্যন্ত হস্তগত করিলেন, এবং তাহাদের সমস্ত রাজাকে ধরিয়া আঘাতপূর্বক বধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক কথায় সেয়ীর পাহাড়শ্রেণীর দিকে উঠে যাওয়া হালক পাহাড় থেকে হর্মোণ পাহাড়ের নীচে লেবানন উপত্যকার বাল্‌গাদ পর্যন্ত সমস্ত জায়গাটাই যিহোশূয় অধিকার করে নিলেন। তিনি ঐ সব জায়গার রাজাদের ধরে মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক কথায় সেয়ীর পাহাড়শ্রেণীর দিকে উঠে যাওয়া হালক পাহাড় থেকে হর্মোণ পাহাড়ের নীচে লেবানন উপত্যকার বাল্‌গাদ পর্যন্ত সমস্ত জায়গাটাই ইউসা অধিকার করে নিলেন। তিনি ঐ সব জায়গার বাদশাহ্‌দের ধরে হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেয়ীর পর্যন্ত বিস্তৃত হালাক পর্বত থেকে হারমোন পর্বতের সানুদেশে লেবানন উপত্যকায় অবস্থিত বাল্‌গাদ পর্যন্ত সমগ্র দেশ অধিকার করলেন এবং সেই অঞ্চলের সমস্ত রাজাকে বন্দী করে হত্যা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হালক পর্বতশৃঙ্গ থেকে সেয়ীরের কাছে লিবানোন উপত্যকার বাল্গাদ পর্যন্ত সমস্ত অঞ্চল যিহোশূয়র দখলে এল| লিবানোন উপত্যকাটি হার্মোণ পর্বতশৃঙ্গের নীচে অবস্থিত| সে দেশের সমস্ত রাজাকে তিনি পরাজিত ও নিহত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেয়ারগামী হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে লিবানোনের উপত্যকায় অবস্থিত বাল্‌গাদ পর্যন্ত অধিকার করলেন এবং তাদের সমস্ত রাজাকে ধরে আঘাত করে বধ করলেন।