Joshua 11:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিবিয়োন-নিবাসী হিব্বীয়েরা ছাড়া আর কোন নগরের লোক বনি-ইসরাইলদের সঙ্গে সন্ধি করলো না; তারা সমস্তই যুদ্ধ করে অধিকার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিবিয়োনে বসবাসকারী হিব্বীয়রা ছাড়া, আর কোনও নগর সেই ইস্রায়েলীদের সঙ্গে মৈত্রীচুক্তি করেনি, যারা যুদ্ধে তাদের সবাইকে পরাজিত করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিবিয়োন-নিবাসী হিব্বীয়েরা ব্যতিরেকে আর কোন নগরের লোক ইস্রায়েল-সন্তানগণের সহিত সন্ধি করিল না; ইহারা সমস্তকেই যুদ্ধে হস্তগত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিবিয়োন-নিবাসী হিব্বীয়েরা ব্যতিরেকে আর কোন নগরের লোক ইস্রায়েল-সন্তানগণের সহিত সন্ধি করিল না; ইহারা সমস্তকেই যুদ্ধে হস্তগত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একমাত্র গিবিয়োনের বাসিন্দা হিব্বীয়েরা ছাড়া আর কোন শহরের লোকেরা ইস্রায়েলীয়দের সংগে সন্ধি করে নি; ইস্রায়েলীয়েরা যুদ্ধ করে তাদের সবাইকে হারিয়ে দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একমাত্র গিবিয়োনের বাসিন্দা হিব্বীয়রা ছাড়া আর কোন শহরের লোকেরা বনি-ইসরাইলদের সংগে সন্ধি করে নি; বনি-ইসরাইলরা যুদ্ধ করে তাদের সবাইকে হারিয়ে দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিবিয়োন নিবাসী হিব্বীয়েরা ছাড়া আর কোন নগরের অধিবাসী ইসরায়েলীদের সঙ্গে সন্ধি স্থাপন করে নি। এই নগরগুলি সবই তারা যুদ্ধে জয় করে নিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একমাত্র একটি শহরই ইস্রায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল| সেটা হচ্ছে গিবিয়োন শহর, যেখানে হিব্বীয় জাতির লোকরা বাস করে| অন্য সমস্ত শহর পরাজিত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিবিয়োন-নিবাসী হিব্বীয়েরা ছাড়া আর কোন নগরের লোকেরা ইস্রায়েল-সন্তানদের সঙ্গে সন্ধি করল না; তারা সবাইকেই যুদ্ধে পরাজিত করল।