Joshua 11:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং উত্তরে, পর্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবাতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক পাহাড়ী এলাকায় অবস্থিত বাদশাহ্দের কাছে দূত প্রেরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং পার্বত্য অঞ্চলে বসবাসকারী উত্তর দিকের রাজাদের কাছে, কিন্নেরতের দক্ষিণে অরাবায়, পশ্চিমী পাহাড়ের পাদদেশে ও আরও পশ্চিমে নাফোৎ-দোরে খবর পাঠালেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং উত্তরে, পর্ব্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবা তলভূমিতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক উপগিরিতে স্থিত রাজগণের নিকটে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং উত্তরে, পর্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবা তলভূমিতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক উপগিরিতে স্থিত রাজগণের নিকটে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তিনি উত্তর দিকের অন্যান্য যে সব রাজা ছিলেন তাঁদের কাছেও খবর পাঠালেন। সেই রাজ্যগুলো ছিল উঁচু পাহাড়ী এলাকায়, কিন্নেরতের দক্ষিণে অরাবা সমভূমিতে, নীচু পাহাড়ী এলাকায় এবং পশ্চিমে দোরের পাহাড়ী জায়গায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তিনি উত্তর দিকের অন্যান্য যে সব বাদশাহ্ ছিলেন তাঁদের কাছেও খবর পাঠালেন। সেই রাজ্যগুলো ছিল উঁচু পাহাড়ী এলাকায়, কিন্নেরতের দক্ষিণে আরবা সমভূমিতে, নীচু পাহাড়ী এলাকায় এবং পশ্চিমে দোরের পাহাড়ী জায়গায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরের পার্বত্য অঞ্চলের কিন্নেরতের দক্ষিণে আরাবা উপত্যকার ও সমতল অঞ্চলের পশ্চিমে দোর অঞ্চলের নৃপতিদের কাছে দূত পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরাঞ্চলের সমস্ত রাজা, পাহাড় ও মরু অঞ্চলের সমস্ত রাজাকে যাবীন খবর পাঠাল| যাবীন কিন্নেরত, নেগেভ, পশ্চিম পাহাড়, পশ্চিমের নাপথ দোরের রাজাদের কাছে খবর পাঠাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং উত্তরে, পাহাড়ি অঞ্চলে, কিন্নেরতের দক্ষিণ দিকের অরাবা উপত্যকা, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামের পর্বত শিখরে অবস্থিত রাজাদের কাছে;