Joshua 11:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সময়ে ইউসা এসে পর্বতময় প্রদেশ— হেবরন, দবীর ও অনাব, এহুদার সমস্ত পর্বতময় প্রদেশ, আর ইসরাইলের সমস্ত পর্বতময় প্রদেশ থেকে অনাকীয়দের উচ্ছেদ করলেন; ইউসা তাদের নগরগুলোর সঙ্গে তাদের সম্পূর্ণরূপে বিনষ্ট করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় যিহোশূয় গিয়ে পার্বত্য প্রদেশের অনাকীয়দের ধ্বংস করলেন: হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পার্বত্য প্রদেশ থেকে ও ইস্রায়েলের সমস্ত পার্বত্য প্রদেশ থেকে। তাদের ও তাদের নগরগুলি যিহোশূয় সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সময়ে যিহোশূয় আসিয়া পর্ব্বতময় প্রদেশ হইতে—হিব্রোণ, দবীর ও অনাব হইতে, যিহূদার সমস্ত পর্ব্বতময় প্রদেশ হইতে, আর ইস্রায়েলের সমস্ত পর্ব্বতময় প্রদেশ হইতে—অনাকীয়দিগকে উচ্ছেদ করিলেন; যিহোশূয় তাহাদের নগরগুলির সহিত তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সময়ে যিহোশূয় আসিয়া পর্বতময় প্রদেশ হইতে- হিব্রোণ, দবীর ও অনাব হইতে, যিহূদার সমস্ত পর্বতময় প্রদেশ হইতে, আর ইস্রায়েলের সমস্ত পর্বতময় প্রদেশ হইতে- অনাকীয়দিগকে উচ্ছেদ করিলেন; যিহোশূয় তাহাদের নগরগুলির সহিত তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিহোশূয় গিয়ে পাহাড়ী এলাকার অনাকীয়দেরও মেরে ফেললেন। এই এলাকার মধ্যে ছিল হিব্রোণ, দবীর ও অনাব শহর এবং যিহূদা ও ইস্রায়েলের সমস্ত পাহাড়ী জায়গাগুলো। তিনি অনাকীয়দের এবং তাদের শহর ও গ্রামগুলো একেবারে ধ্বংস করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইউসা গিয়ে পাহাড়ী এলাকার অনাকীয়দেরও হত্যা করলেন। এই এলাকার মধ্যে ছিল হেবরন, দবীর ও অনাব শহর এবং এহুদা ও ইসরাইলের সমস্ত পাহাড়ী জায়গাগুলো। তিনি অনাকীয়দের এবং তাদের শহর ও গ্রামগুলো একেবারে ধ্বংস করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় এই সময়ে পার্বত্য অঞ্চল থেকে, হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহুদা ও ইসরায়েলের সমগ্র পার্বত্য অঞ্চল থেকে দীর্ঘকায় অনাকীদের উৎখাত করলেন। তাদের নগরগুলি ও তাদের তিনি নিঃশেষে ধ্বংস করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনাক বংশীয় লোকরা হিব্রোণ, দবীর, অনাব এবং যিহূদা অঞ্চলের পাহাড়ি জায়গায় বাস করত| যিহোশূয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের এবং তাদের শহরগুলোকে শেষ করে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের যিহোশূয় এসে পাহাড়ি অঞ্চল থেকে হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে, আর ইস্রায়েলের সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে অনাকীয়দের উচ্ছেদ করলেন; যিহোশূয় তাদের নগরগুলির সঙ্গে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করলেন।