Joshua 11:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, পূর্ব ও পশ্চিম দেশীয় কেনানীয় এবং পর্বতময় প্রদেশস্থ আমোরীয়, হিট্টিয়, পরিষীয় ও যিবূষীয় এবং হার্মোণ পাহাড়ের নিচে অবস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের কাছে দূত প্রেরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও পূর্ব ও পশ্চিমদিকের কনানীয়দের কাছে; পার্বত্য অঞ্চলের ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের কাছে; এবং হর্মোণের নিচের দিকের মিস্পা অঞ্চলে হিব্বীয়দের কাছেও তিনি খবর পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের, এবং পর্ব্বতময় প্রদেশস্থ ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের, এবং হার্মোণের অধঃস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের নিকটে দূত প্রেরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের, এবং পর্বতময় প্রদেশস্থ ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের, এবং হার্মোণের অধঃস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের নিকটে দূত প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পূর্ব ও পশ্চিম দিকের কনানীয়দের কাছে এবং পাহাড়ী এলাকার ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের কাছে আর হর্মোণ পাহাড়ের নীচে মিসপা এলাকার হিব্বীয়দের কাছেও খবর পাঠালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি পূর্ব ও পশ্চিম দিকের কেনানীয়দের কাছে এবং পাহাড়ী এলাকার আমোরীয়, হিট্টীয়, পরিষীয় ও যিবূষীয়দের কাছে আর হর্মোণ পাহাড়ের নীচে মিসপা এলাকার হিব্বীয়দের কাছেও খবর পাঠালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্ব ও পশ্চিম অঞ্চলের কনানীদের কাছে এবং পার্বত্য অঞ্চলের ইমোরী, হিত্তীয়, পরিষী, যিবুষী ও হারমোন পর্বতের সানুদেশে মিস্পা অঞ্চলের হিব্বীয়দের কাছেও তিনি দূত পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাবীন পূর্ব আর পশ্চিমের কনান সম্প্রদায়ের রাজাদের কাছে খবর পাঠাল| সে ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় এবং পাহাড়ী দেশের যিবুষীয়দের কাছেও খবর পাঠাল| সে মিস্পার কাছে হর্মোণ পর্বতের নীচে যে হিব্বীয়রা থাকে তাদের কাছেও খবর পাঠাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের এবং পাহাড়ি অঞ্চলের ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের এবং হর্মোণের অধীনে মিস্পাদেশীয় হিব্বীয়দের কাছে দূত পাঠালেন।