Joshua 11:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তাঁরা নিজ নিজ সমস্ত সৈন্য, সমুদ্রতীরস্থ বালুকণার মত অসংখ্য লোক এবং অনেক অনেক ঘোড়া ও রথ সঙ্গে নিয়ে বের হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা তাঁদের সমগ্র সৈন্যদল এবং বিপুল সংখ্যক ঘোড়া ও রথ নিয়ে—সমুদ্রতীরের বালুকণার মতো বিশাল সৈন্যদল নিয়ে বেরিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাঁহারা আপন আপন সমস্ত সৈন্য, সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য লোক এবং অতি বিস্তর অশ্ব ও রথ সঙ্গে লইয়া বাহির হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাঁহারা আপন আপন সমস্ত সৈন্য, সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য লোক এবং অতি বিস্তর অশ্ব ও রথ সঙ্গে লইয়া বাহির হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব রাজারা তাঁদের সমস্ত সৈন্যদল নিয়ে বের হয়ে আসলেন। তাতে সাগরের কিনারার বালুকণার মত অনেক সৈন্যের একটা মস্ত বড় দল হল। তাঁদের সংগে ছিল অনেক ঘোড়া এবং রথ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব বাদশাহ্রা তাঁদের সমস্ত সৈন্যদল নিয়ে বের হয়ে আসলেন। তাতে সাগরের কিনারার বালুকণার মত অনেক সৈন্যের একটা মস্ত বড় দল হল। তাঁদের সংগে ছিল অনেক ঘোড়া এবং রথ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা তাঁদের সৈন্য সামন্ত, সমুদ্রতটের বালুকারাশির মত অগণিত লোকজন, অনেক অশ্ব ও রথ নিয়ে যুদ্ধযাত্রা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব রাজার সৈন্যরা জড়ো হল| অসংখ্য যোদ্ধা, অসংখ্য ঘোড়া আর অসংখ্য রথ মিলে তৈরী হল এক বিশাল বাহিনী| এত লোক সেখানে জড়ো হয়েছিল যে মনে হল তারা যেন সমুদ্রের ধারের বালির দানার মতো অগনিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা তাদের সমস্ত সৈন্য, সমুদ্রতীরে বালির মতো অসংখ্য লোক এবং অনেক ঘোড়া ও রথ সঙ্গে নিয়ে বের হলেন।