Joshua 11:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই বাদশাহ্রা সকলে পরামর্শ করে একত্র হলেন; তাঁরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে এসে একত্রে শিবির স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব রাজা সৈন্যদলগুলি একত্রিত করে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে শিবির স্থাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই রাজারা সকলে নিরূপণানুসারে একত্র হইলেন; তাঁহারা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করিবার জন্য মেরোম জলাশয়ের নিকটে আসিয়া একত্র শিবির স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই রাজারা সকলে নিরূপণানুসারে একত্র হইলেন; তাঁহারা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করিবার জন্য মেরোম জলাশয়ের নিকটে আসিয়া একত্রে শিবির স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব রাজারা একটা নির্দিষ্ট জায়গায় একত্র হয়ে ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য মেরোম নামে এক ফোয়ারার কাছে ছাউনি ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব বাদশাহ্রা একটা নির্দিষ্ট জায়গায় একত্র হয়ে বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য মেরোম নামে এক ঝর্ণার কাছে ছাউনি ফেললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব নৃপতিরা একসঙ্গে মিলিত হয়ে ইসরায়েলীদের আক্রমণ করার জন্য মেরোম সরোবরের কাছে এসে ছাউনি ফেললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেরোমের ছোট নদীর ধারে এই সমস্ত রাজা জড়ো হল| তারা তাদের সৈন্যবাহিনীকে একই শিবিরের মধ্যে সমবেত করল| আর কি ভাবে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যায় তার পরিকল্পনা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই রাজারা সবাই পরিকল্পনা অনুসারে একত্র হলেন; তারা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে এসে একসঙ্গে শিবির স্থাপন করলেন।