Joshua 11:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইউসাকে বললেন, তুমি ওদের ভয় করো না; কেননা আগামীকাল এমন সময়ে আমি ইসরাইলের সম্মুখে ওদের সকলকেই শেষ করে দিয়ে তোমার হাতে তুলে দেব; তুমি ওদের ঘোড়ার পায়ের শিরা কেটে দেবে ও সমস্ত রথ আগুনে পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ওদের ভয় কোরো না, কারণ আগামীকাল এই সময়ে, আমি তাদের সবাইকে হত্যা করে ইস্রায়েলের হাতে সমর্পণ করব। তোমাকে তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেলতে হবে ও তাদের রথগুলি পুড়িয়ে দিতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি উহাদের হইতে ভীত হইও না; কেননা কল্য এমন সময়ে আমি ইস্রায়েলের সম্মুখে উহাদের সকলকেই নিহত করিয়া সমর্পণ করিব; তুমি উহাদের ঘোড়ার পায়ের শিরা ছেদন করিবে ও রথ সকল আগুনে পোড়াইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি উহাদের হইতে ভীত হইও না; কেননা কল্য এমন সময়ে আমি ইস্রায়েলের সম্মুখে উহাদের সকলকেই নিহত করিয়া সমর্পণ করিব; তুমি উহাদের ঘোড়ার পায়ের শিরা ছেদন করিবে, ও রথ সকল আগুনে পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তাদের ভয় কোরো না, কারণ কালকে আমি এই সময়ের মধ্যে ইস্রায়েলীয়দের সামনে তাদের সবাইকে শেষ করে দেব। তুমি তাদের ঘোড়াগুলোর পায়ের শিরা কেটে দেবে এবং রথগুলো পুড়িয়ে ফেলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ ইউসাকে বললেন, “তুমি তাদের ভয় কোরো না, কারণ কালকে আমি এই সময়ের মধ্যে বনি-ইসরাইলদের সামনে তাদের সবাইকে শেষ করে দেব। তুমি তাদের ঘোড়াগুলোর পায়ের শিরা কেটে দেবে এবং রথগুলো পুড়িয়ে ফেলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন যিহোশূয়কে বললেন, তুমি এদের দেখে ভয় পেয়ো না। আগামী কাল এমনি সময়ে আমি এদের ধ্বংস করে ইসরায়েলীদের হাতে সমর্পণ করব। তুমি এদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে দেবে আর রথগুলো আগুণে পুড়িয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু যিহোশূয়কে বললেন, “এত সৈন্য দেখে ভয় পেও না| আমি তোমাদের জিতিয়ে দেব| আগামীকাল এই সময়ের মধ্যে তোমরা তাদের সকলকে মেরে ফেলবে| সমস্ত ঘোড়ার পায়ের শিরা কিটে ফেলবে, তাদের সমস্ত রথ পুড়িয়ে দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তাদেরকে ভয় পেয়ো না; কারণ কালকে এমন দিনের আমি ইস্রায়েলের সামনে তাদের সবাইকেই নিহত করে সমর্পণ করব; তুমি তাদের ঘোড়ার পায়ের শিরা কাটবে ও সব রথগুলি আগুনে পুড়িয়ে দেবে।”