Joshua 12:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জর্ডানের পারে সূর্যোদয়ের দিকে বনি-ইসরাইল দেশের যে দুই বাদশাহ্কে আক্রমণ করে তাঁদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোন পর্বত পর্যন্ত এবং পূর্ব দিকে অবস্থিত সমস্ত অরাবা সমভূমি, এই দেশ অধিকার করেছিল, সেই দুই বাদশাহ্ এই:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে ইস্রায়েল-সন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাঁহাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্ব্বত পর্য্যন্ত, এবং পূর্ব্বদিক্স্থিত সমস্ত অরাবা তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যর্দনের পারে সূর্যোদয়ের দিকে ইস্রায়েল-সন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাঁহাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা অবধি হর্মোন পর্বত পর্যন্ত, এবং পূর্বদিক্স্থিত সমস্ত অরাবা তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরাবা সমভূমির সমস্ত পূর্ব অংশটা সুদ্ধ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পাহাড় পর্যন্ত যর্দন নদীর পূর্ব দিকের ইমোরীয়দের রাজা সীহোন ও বাশনের রাজা ওগকে ইস্রায়েলীয়েরা হারিয়ে দিয়ে তাঁদের এলাকা দখল করে নিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আরবা সমভূমির সমস্ত পূর্ব অংশটা সুদ্ধ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পাহাড় পর্যন্ত জর্ডান নদীর পূর্ব দিকের আমোরীয়দের বাদশাহ্ সীহোন ও বাশনের বাদশাহ্ উজকে বনি-ইসরাইলরা হারিয়ে দিয়ে তাঁদের এলাকা দখল করে নিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জর্ডনের অপর পারে পূর্বদিকে ইসরায়েলীরা যে দুজন রাজাকে পরাস্ত করে তাঁদের দেশ অর্থাৎ আর্ণোন উপত্যকা থেকে হার্মোন পর্বত পর্যন্ত এবং পূর্বদিকে সমগ্র আরাবা উপত্যকা দখল করে নিয়েছিল, তাদের তালিকা:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা যর্দন নদীর পূর্বদিকের সব দেশগুলি জয় করেছিল| অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ শৃঙ্গ পর্যন্ত সমস্ত ভূখণ্ড এবং যর্দন উপত্যকার পূর্ব দিকের সমস্ত ভূখণ্ড তারা জয় করেছিল| ইস্রায়েলবাসীরা যে সব রাজাদের পরাজিত করেছিল তার তালিকা এখানে দেওয়া হচ্ছে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যর্দ্দনের (নদীর) পারে সূর্য্য উদয়ের দিকে ইস্রায়েল-সন্তানেরা দেশের যে দুই রাজাকে আঘাত করে তাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত এবং পূর্বদিকের সমস্ত অরাবা উপত্যকা, এই দেশ অধিকার করেছিল, সেই দুই রাজা এই।