Joshua 12:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা সমভূমিতে, পূর্ব দিকে ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা সমভূমিস্থ লবণ-সমুদ্র পর্যন্ত, পূর্ব দিকে এবং পিসগা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচ পর্যন্ত দক্ষিণ দেশে রাজত্ব করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও গালীল সাগর থেকে অরাবা সাগর (অর্থাৎ, মরুসাগর) পর্যন্ত এবং বেথ-যিশীমোৎ ও পরে পিস্‌গার ঢালের নিচে, দক্ষিণ দিক পর্যন্ত তাঁর শাসনাধীন ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং কিন্নেরৎ হ্রদ পর্য্যন্ত অরাবা তলভূমিতে, পূর্ব্বদিকে, ও বৈৎ-যিশীমোতের পথে আরাবা তলভূমিস্থ লবণসমুদ্র পর্য্যন্ত, পূর্ব্ব দিকে, এবং পিস্‌গা-পার্শ্বের নিম্নস্থিত দক্ষিণ দেশে কর্ত্তৃত্ব করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা তলভূমিতে, পূর্বদিকে, ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা তলভূমিস্থ লবণ-সমুদ্র পর্যন্ত, পূর্বদিকে, এবং পিস্‌গা-পার্শ্বের নিম্নস্থিত দক্ষিণ দেশে রাজত্ব করিতে ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া কিন্নেরৎ সাগর থেকে অরাবার সাগর, অর্থাৎ লবণ সমুদ্র এবং বৈৎ-যিশীমোতের পথ পর্যন্ত আর দক্ষিণ দিকে পিস্‌গা পাহাড়ের নীচ পর্যন্ত অরাবা সমভূমির পূর্ব অংশটা তঁাঁর শাসনের অধীনে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া গালীল সাগর থেকে আরবার সাগর, অর্থাৎ মরু-সাগর এবং বৈৎ-যিশীমোতের পথ পর্যন্ত আর দক্ষিণ দিকে পিস্‌গা পাহাড়ের নীচ পর্যন্ত আরবা সমভূমির পূর্ব অংশটা তাঁর শাসনের অধীনে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরাবা উপত্যকায় কিন্নেরৎ হ্রদের পূর্বতীর পর্যন্ত। বেথ যেশিমোৎ-এর দিকে আরাবা উপসাগর অর্থাৎ মরুসাগর পর্যন্ত। দক্ষিণে পিস্‌গা পর্বতের সানুদেশ পর্যন্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যর্দন উপত্যকার পূর্বতীরে গালীলী হ্রদ থেকে মৃত সাগর (লবণসাগর) পর্যন্ত বিস্তৃত রাজ্য সে শাসন করত| এই রাজ্যটি বাদে সে বৈৎ‌-যিশীমোত থেকে দক্ষিণ পিস্গা পাহাড় পর্যন্ত দেশগুলিও শাসন করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যব্বোক নদী পর্যন্ত এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা উপত্যকাতে, পূর্ব্বদিকে ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা উপত্যকার লবণ সমুদ্র পর্যন্ত, পূর্বদিকে এবং পিস্‌গার পাদদেশের ঢালুস্থানের দক্ষিণ দেশে কর্তৃত্ব করেছিলেন।