Joshua 12:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের গোলাম মূসা ও বনি-ইসরাইল এদের আক্রমণ করেছিলেন এবং মাবুদের গোলাম মূসা সেই দেশ অধিকার হিসেবে রূবেণীয় ও গাদীয়দের এবং মানশার অর্ধেক বংশকে দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দাস মোশি এবং ইস্রায়েলীরা তাঁদের উপর জয়লাভ করেন। আর সদাপ্রভুর দাস মোশি তাঁদের দেশটি অধিকাররূপে রূবেণীয় ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েল-সন্তানগণ ইহাঁদিগকে আঘাত করিয়াছিলেন, এবং সদাপ্রভুর দাস মোশি সেই দেশ অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অর্দ্ধ বংশকে দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েল-সন্তানগণ ইহাদিগকে আঘাত করিয়াছিলেন, এবং সদাপ্রভুর দাস মোশি সেই দেশ অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অর্ধ বংশকে দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা এবং সদাপ্রভুর দাস মোশি এই দু’জন রাজাকে হারিয়ে দিয়েছিলেন। তিনি তাদের জায়গাগুলো সম্পত্তি হিসাবে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাইকে এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে দিয়ে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা এবং মাবুদের গোলাম মূসা এই দু’জন বাদশাহ্কে হারিয়ে দিয়েছিলেন। তিনি তাদের জায়গাগুলো সম্পত্তি হিসাবে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাইকে এবং মানশা-গোষ্ঠীর অর্ধেক লোককে দিয়ে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সেবক মোশির নেতৃত্বে ইসরায়েলীরা তাঁদের পরাস্ত করেছিল এবং মোশি রূবেণ গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোককে সেই দেশ দখল করার অনুমতি দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ভৃত্য মোশি এবং ইস্রায়েলের এই সব রাজাকে পরাজিত করেছিলেন| মোশি রূবেণ পরিবারগোষ্ঠী, গাদ পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেককে এই ভূখণ্ড দান করেছিলেন| মোশি এই দেশ তাদের স্বদেশ হিসাবেই দান করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েল-সন্তানরা এদেরকে আঘাত করেছিলেন এবং সদাপ্রভুর দাস মোশি সেই দেশ অধিকারের জন্য রূবেণীয় ও গাদীয়দেরকে এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন।