Joshua 13:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা বৃদ্ধ ও গতবয়স্ক হয়েছিলেন; আর মাবুদ তাঁকে বললেন, তুমি বৃদ্ধ ও গতবয়স্ক হলে; কিন্তু এখনও দেশের অনেক স্থান অধিকার করতে অবশিষ্ট আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় বৃদ্ধ হয়ে যাওয়ার পর সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি খুব বৃদ্ধ হয়ে গিয়েছ, আর দেশের বিস্তর এলাকা এখনও দখল করা হয়ে ওঠেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় বৃদ্ধ ও গতবয়স্ক হইয়াছিলেন; আর সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তুমি বৃদ্ধ ও গতবয়স্ত হইলে; কিন্তু এখনও অধিকার করিতে বিস্তর দেশ অবশিষ্ট আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় বৃদ্ধ ও গতবয়স্ক হইয়াছিলেন; আর সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তুমি বৃদ্ধ ও গতবয়স্ক হইলে; কিন্তু এখনও অধিকার করিতে বিস্তর দেশ অবশিষ্ট আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বয়স বেড়ে গিয়ে যিহোশূয় যখন বুড়ো হয়ে গেলেন তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি বুড়ো হয়েছ, তোমার বয়স হয়ে গেছে, অথচ দেশের এমন অনেক অংশ রয়ে গেছে যা এখনও দখল করা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বয়স বেড়ে গিয়ে ইউসা যখন বুড়ো হয়ে গেলেন তখন মাবুদ তাঁকে বললেন, “তুমি বুড়ো হয়েছ, তোমার বয়স হয়ে গেছে, অথচ দেশের এমন অনেক অংশ রয়ে গেছে যা এখনও দখল করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় যিহোশূয়ের অনেক বয়স হয়েছিল। প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, তুমি এখন বৃদ্ধ হয়েছ, কিন্তু এ দেশের অনেক অংশই এখনও অধিকার করা হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় যখন বেশ বৃদ্ধ হয়ে গেছেন তখন প্রভু তাকে বললেন, “যিহোশূয় যদিও তোমার বেশ বয়স হয়েছে, কিন্তু এখনও অধিকার করার জন্য অনেক দেশ রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল; আর সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার অনেক বয়স হয়েছে ও বৃদ্ধ হয়েছ; কিন্তু এখনও অধিকার করার জন্য অনেক দেশ বাকি আছে।