Joshua 13:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্থাৎ রফায়ীয়দের মধ্যে অবশিষ্ট যে উজ অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন, তাঁর সমস্ত বাশন রাজ্য দিয়েছিলেন; কেননা মূসা এদের আঘাত করে অধিকারচ্যুত করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্থাৎ, বাশনে সেই ওগের সমগ্র রাজ্য, যিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন। (তিনিই রফায়ীয়দের সর্বশেষ জন) মোশি তাদের পরাজিত করলেন ও তাদের দেশ অধিকার করে নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্থাৎ রফায়ীয়দের মধ্যে অবশিষ্ট যে ওগ অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করিতেন, তাঁহার সমস্ত বাশন রাজ্য দিয়াছিলেন; কেননা মোশি ইহাদিগকে আঘাত করিয়া অধিকারচ্যুত করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্থাৎ রফায়ীয়দের মধ্যে অবশিষ্ট যে ওগ অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করিতেন, তাঁহার সমস্ত বাশন রাজ্য দিয়াছিলেন; কেননা মোশি ইহাদিগকে আঘাত করিয়া অধিকারচ্যুত করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা ছিল বাশনের রাজা ওগের রাজ্য। তিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে থেকে রাজত্ব করতেন। রফায়ীয়দের মধ্যে তখনও যাঁরা বেঁচে ছিল তিনি ছিলেন তাদের মধ্যে একজন। মোশি তাদের হারিয়ে দিয়ে তাদের দেশটা অধিকার করে নিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা ছিল বাশনের বাদশাহ্‌ উজের রাজ্য। তিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে থেকে রাজত্ব করতেন। রফায়ীয়দের মধ্যে তখনও যাঁরা বেঁচে ছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন। মূসা তাদের হারিয়ে দিয়ে তাদের দেশটা অধিকার করে নিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাশানের রাজা ওগ, অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে যাঁর রাজধানী ছিল, তাঁর সমগ্র রাজ্য। (ইনি ছিলেন রফায়িমদের সর্বশেষ বংশধর) মোশি এঁদের পরাস্ত করে এঁদের দেশ অধিকার করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা ওগের সমস্ত রাজ্যই সে দেশের অন্তর্গত| ওগ শাসন করত বাশন| একসময় সে শাসন করত অষ্টারোৎ এবং ইদ্রিয়ী| সে ছিল রফায় সম্প্রদায়ের লোক| অতীতে মোশি ঐ সম্প্রদায়ের লোকদের হারিয়ে তাদের দেশ দখল করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্থাৎ রফায়ীয়দের মধ্যে অবশিষ্ট যে ওগ অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন, তার সমস্ত বাশন রাজ্য দিয়েছিলেন; কারণ মোশি এদেরকে আঘাত করে তাড়িয়ে দিয়েছিলেন।