Joshua 13:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও বনি-ইসরাইল গশূরীয়দের ও মাখাথীয়দেরকে অধিকারচ্যুত করে নি; গশূর ও মাখাথ্ আজও ইসরাইলের মধ্যে বাস করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েলীরা গশূর ও মাখার লোকদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়নি, তাই আজও পর্যন্ত তারা ইস্রায়েলীদের মধ্যে বসবাস করে যাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি ইস্রায়েল-সন্তানগণ গশূরীয়দিগকে ও মাখাথীয়দিগকে অধিকারচ্যুত করে নাই; গশূর ও মাখাথ্ অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বাস করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি ইস্রায়েল-সন্তানগণ গশূরীয়দিগকে ও মাখাথীয়দিগকে অধিকারচ্যুত করে নাই; গশূর ও মাখাথ্ অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বাস করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্রায়েলীয়েরা এই গশূরীয় ও মাখাথীয়দের তাড়িয়ে দেয় নি; সেইজন্য তারা আজও ইস্রায়েলীয়দের মধ্যে বাস করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বনি-ইসরাইলরা এই গশূরীয় ও মাখাথীয়দের তাড়িয়ে দেয় নি; সেইজন্য তারা আজও বনি-ইসরাইলদের মধ্যে বাস করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা কিন্তু গেশুরী ও মাখাথীদের উচ্ছেদ করে নি, তারা আজও ইসরায়েলীদের মাঝেই বসবাস করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা গশূর এবং মাখাথ অঞ্চলের লোকদের তাড়িয়ে দেয় নি| তারা আজও ইস্রায়েলীয়দের সঙ্গে বসবাস করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও ইস্রায়েল-সন্তানরা গশূরীয়দেরকে ও মাখাথীয়দেরকে তাড়িয়ে দেয় নি; গশূর ও মাখাথ্ আজও ইস্রায়েলের মধ্যে বাস করছে।