Joshua 13:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল লেবি বংশকে মূসা কোন স্থান অধিকার হিসেবে দেন নি; ইসরাইলের আল্লাহ্ মাবুদের অগ্নিকৃত উপহার তার অধিকার, যেমন তিনি মূসাকে বলেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু লেবি বংশকে তিনি কোনও উত্তরাধিকার দেননি, যেহেতু ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত ভক্ষ্য নৈবেদ্যই হল তাদের উত্তরাধিকার, যেভাবে সদাপ্রভু তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল লেবি বংশকে মোশি কিছু অধিকার দেন নাই; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অগ্নিকৃত উপহার তাহার অধিকার, যেমন তিনি মোশিকে বলিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল লেবি বংশকে মোশি কোন অধিকার দেন নাই; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অগ্নিকৃত উপহার তাহার অধিকার, যেমন তিনি মোশিকে বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবি-গোষ্ঠীকে মোশি কিন্তু কোন সম্পত্তির অধিকারী করেন নি, কারণ সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের জিনিসই হল তাদের সম্পত্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবি-গোষ্ঠীকে মূসা কিন্তু কোন সম্পত্তির অধিকারী করেন নি, কারণ মাবুদের ওয়াদা অনুসারে বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জিনিসই হল তাদের সম্পত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবলমাত্র লেবী গোষ্ঠীকে মোশি কোন উত্তরাধিকার দেন নি। প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত হোম নৈবেদ্যই ছিল তাদের উত্তরাধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একমাত্র লেবি পরিবারগোষ্ঠীই কোনো জমি জায়গা পায় নি| তার বদলে তারা প্রভু, ইস্রায়েলীয়দের ঈশ্বরের কাছে যে সমস্ত পশু আগুনে দেওয়া হয়েছিল সেগুলি পেত| প্রভু তাদের কাছে এই রকম প্রতিশ্রুতিই করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধুমাত্র লেবি বংশকেই মোশি কিছু অধিকার দেন নি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আগুনে উত্সর্গ করা উপহার তা র অধিকার, যেমন তিনি মোশিকে বলেছিলেন।