Joshua 13:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা রূবেণ-বংশের লোকদেরকে তাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রূবেণ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি রূবেণ-সন্তানগণের বংশকে তাহাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি রূবেণ-সন্তানগণের বংশকে তাহাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি রূবেণ-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোকে যে জায়গা দিয়েছিলেন তা অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে এবং উপত্যকার মাঝখানের গ্রাম থেকে শুরু হয়েছিল। তার মধ্যে ছিল মেদবার চারপাশের সমস্ত সমভূমি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা রূবেণ-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোকে যে জায়গা দিয়েছিলেন তা অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে এবং উপত্যকার মাঝখানের গ্রাম থেকে শুরু হয়েছিল। তার মধ্যে ছিল মেদবার চারপাশের সমস্ত সমভূমি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি রূবেণ গোষ্ঠীর পরিবারসমূহের সংখ্যা অনুপাতে তাদের এলাকা নির্দিষ্ট করে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি রূবেণ বংশের প্রত্যেক পরিবারগোষ্ঠীকে কিছু জমি জায়গা দিয়েছিলেন| তারা এই সব জায়গা পেয়েছিল;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি রূবেণ সন্তানদের বংশকে তাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়েছিলেন।