Joshua 13:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখনও দেশের যে সমস্ত স্থান অবশিষ্ট রইল তার মধ্যে রয়েছে: ফিলিস্তিনীদের সমস্ত প্রদেশ এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এসব দেশ এখনও অবশিষ্ট আছে: “ফিলিস্তিনী ও গশূরীয়দের সমস্ত অঞ্চল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দেশ এখনও অবশিষ্ট রহিল—পলেষ্টীয়দের সমস্ত প্রদেশ এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই দেশ এখনও অবশিষ্ট রহিল- পলেষ্টীয়দের সমস্ত প্রদেশ এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জায়গাগুলো এখনও দখল করা হয় নি তার মধ্যে রয়েছে মিসরের পূর্ব দিকের সীহোর নদী থেকে শুরু করে উত্তরের ইক্রোণের সীমা পর্যন্ত পলেষ্টীয় এবং গশূরীয়দের সমস্ত এলাকা। এই এলাকাটা কনানীয়দের জায়গা বলে ধরা হয়। সেখানে ঘষা, অস্‌দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণ নামে পাঁচজন পলেষ্টীয় শাসনকর্তার পাঁচটা শহর আছে, আর দক্ষিণে আছে অব্বীয়দের জায়গা। এছাড়া আরও অনেক জায়গা দখল করে নেবার বাকী আছে, তা হল সীদোনীয়দের অধীনে মিয়ারা থেকে ইমোরীয়দের সীমানায় অফেক পর্যন্ত কনানীয়দের সমস্ত জায়গা,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জায়গাগুলো এখনও দখল করা হয় নি তার মধ্যে রয়েছে মিসরের পূর্ব দিকের সীহোর নদী থেকে শুরু করে উত্তরের ইক্রোণের সীমা পর্যন্ত ফিলিস্তিনী এবং গশূরীয়দের সমস্ত এলাকা। এই এলাকাটা কেনানীয়দের জায়গা বলে ধরা হয়। সেখানে গাজা, অস্‌দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণ নামে পাঁচজন ফিলিস্তিনী শাসনকর্তার পাঁচটা শহর আছে, আর দক্ষিণে আছে অব্বীয়দের জায়গা। এছাড়া আরও অনেক জায়গা দখল করে নেবার বাকী আছে, তা হল সিডনীয়দের অধীনে মিয়ারাহ্‌ থেকে আমোরীয়দের সীমানায় অফেক পর্যন্ত কেনানীয়দের সমস্ত জায়গা,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অঞ্চলগুলি এখনও বাকী রয়ে গেছে: ফিলিস্তিনীদের সমগ্র অঞ্চল, গেশুরীদের অঞ্চল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি এখনও গশূর রাজ্য অথবা পলেষ্টীয়দের রাজ্য জয় করো নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দেশ এখনও বাকি আছে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;