Joshua 13:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইল তলোয়ার দ্বারা যাদের হত্যা করেছিল, তাদের মধ্যে বিয়োরের পুত্র মন্ত্রজ্ঞ বালামকেও হত্যা করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুদ্ধে যারা নিহত হল, তাদের সাথে বিয়োরের ছেলে সেই বিলিয়মকেও ইস্রায়েলীরা তরোয়াল চালিয়ে মেরে ফেলল, যে ভবিষ্যৎ-কথনের অনুশীলন করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণ খড়গ দ্বারা যাহাদিগকে বধ করিয়াছিল, তাহাদের মধ্যে বিয়োরের পুত্র মন্ত্রজ্ঞ বিলিয়মকেও বধ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণ খড়্‌গ দ্বারা যাহাদিগকে বধ করিয়াছিল, তাহাদের মধ্যে বিয়োরের পুত্র মন্ত্রজ্ঞ বিলিয়মকেও বধ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধে যাদের মেরে ফেলা হয়েছিল তারা ছাড়া ইস্রায়েলীয়েরা বিয়োরের ছেলে গণক বিলিয়মকেও মেরে ফেলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধে যাদের হত্যা করা হয়েছিল তারা ছাড়া বনি-ইসরাইলরা বাউরের ছেলে গণক বালামকেও হত্যা করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের যাদের হত্যা করেছিল তাদের মধ্যে বিয়োরের পুত্র দৈবজ্ঞ বিলিয়মও ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা বিয়োরের পুত্র বিলিয়মকেও পরাজিত করেছিল| (বিলিয়ম যাদুবিদ্যায় ভবিষ্যৎ বলে দিতে পারত|) ইস্রায়েলীয়রা যুদ্ধের সময় বহুলোককে হত্যা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল-সন্তানেরা তরোয়াল দিয়ে যাদেরকে বধ করেছিল, তাদের মধ্যে বিয়োরের পুত্র ভাববাদী বিলিয়মকেও বধ করেছিল।