Joshua 13:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জর্ডান ও তার সীমা রূবেণ-বংশের লোকদের সীমা ছিল; রূবেণ সন্তানদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর তাদের অধিকারে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রূবেণীয়দের সীমানা ছিল জর্ডন নদীর পাড়। তাদের গোষ্ঠী অনুসারে এইসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি রূবেণ বংশের অধিকার হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যর্দ্দন ও তাহার সীমা রূবেণ-সন্তানদের সীমা ছিল; রূবেণ-সন্তানদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যর্দন ও তাহার সীমা রূবেণ-সন্তানদের সীমা ছিল; রূবেণ সন্তানদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দন নদী ছিল রূবেণীয়দের এলাকার পশ্চিম সীমানা। এই সব শহর ও তার আশেপাশের গ্রামগুলো রূবেণ-গোষ্ঠীর বিভিন্ন বংশের লোকেরা সম্পত্তি হিসাবে পেয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডান নদী ছিল রূবেণীয়দের এলাকার পশ্চিম সীমানা। এই সব শহর ও তার আশেপাশের গ্রামগুলো রূবেণ-গোষ্ঠীর বিভিন্ন বংশের লোকেরা সম্পত্তি হিসাবে পেয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জর্ডনের তীরে ছিল রূবেণ গোষ্ঠীর সীমানা। গ্রামাঞ্চলসহ এই নগরগুলি ছিল রূবেণ গোষ্ঠীর পরিবারসমূহের অধিকারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণকে যে জায়গা দেওয়া হয়েছিল তার শেষ হয়েছে যর্দন নদীর তীরে| রূবেণ পরিবারগোষ্ঠীর সকলকে যে জায়গা দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে তালিকাভুক্ত এই সব শহর আর মাঠঘাট|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যর্দ্দন ও তার সীমা রূবেণ-সন্তানদের সীমা ছিল; রূবেণ-সন্তানদের গোষ্ঠী অনুসারে তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলিও তাদের অধিকার হল।