Joshua 13:25 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাস ও গিলিয়দের সমস্ত নগর এবং রব্বার সম্মুখস্থ অরোয়ের পর্যন্ত অম্মোনীয়দের অর্ধেক দেশ তাদের অঞ্চল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাসেরের এলাকা, গিলিয়দের সবকটি নগর এবং রব্বার নিকটবর্তী, অরোয়ের পর্যন্ত বিস্তৃত অম্মোনীয়দের অর্ধেক দেশ;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাসের ও গিলিয়দের সমস্ত নগর, এবং রব্বার সম্মুখস্থ অরোয়ের পর্য্যন্ত অম্মোন-সন্তানগণের অর্দ্ধ দেশ তাহাদের অঞ্চল হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাসের ও গিলিয়দের সমস্ত নগর, এবং রব্বার সম্মুখস্থ অরোয়ের পর্যন্ত অম্মোন-সন্তানগণের অর্ধ দেশ তাহাদের অঞ্চল হইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাসের ও গিলিয়দ প্রদেশের সমস্ত নগর, রব্বার পূর্বদিকে অরোয়ের পর্যন্ত আম্মোনীদের দেশের অর্ধেক তাদের অধিকারে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাসের এবং গিলিয়দের সমস্ত শহর| মোশি তাদের অম্মোনীয় মানুষদের অর্ধেক জমিও দিয়ে দিয়েছিলেন, যে অঞ্চলটি এইসব রব্বার কাছে অরোয়ের পর্যন্ত বিস্তৃত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাসের ও গিলিয়দের সমস্ত নগর এবং রব্বার সামনে অরোয়ের পর্যন্ত অম্মোন-সন্তানদের অর্ধেক দেশ তাদের অঞ্চল হল।