Joshua 13:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উপত্যকাতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষবোনের সীহোন বাদশাহ্র অবশিষ্ট রাজ্য এবং জর্ডানের পূর্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত জর্ডান ও তার অঞ্চল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং উপত্যকায়, বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন, ও সেই সঙ্গে হিষ্বোনের রাজা সীহোনের অবশিষ্ট সমস্ত অঞ্চল। (জর্ডনের পূর্বদিকে, গালীল সাগরের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তলভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য, এবং যর্দ্দনের পূর্ব্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্য্যন্ত যর্দ্দন ও তাহার অঞ্চল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তলভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য, এবং যর্দনের পূর্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত যর্দন ও তাহার অঞ্চল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর উপত্যকার মধ্যেকার বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন এবং হিষ্বোনের রাজা সীহোনের রাজ্যের বাকী অংশ এবং কিন্নেরত সাগরের দক্ষিণ দিক পর্যন্ত যর্দন নদীর পূর্বের কিনারা ধরে সমস্ত এলাকাটা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর উপত্যকার মধ্যেকার বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন এবং হিষ্বোনের বাদশাহ্ সীহোনের রাজ্যের বাকী অংশ এবং গালীল সাগরের দক্ষিণ দিক পর্যন্ত জর্ডান নদীর পূর্বের কিনারা ধরে সমস্ত এলাকাটা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং উপত্যকায় বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোত, সাফোন ও হিষবোনের রাজা সিহোনের রাজ্যের অবশিষ্টাংশ এবং জর্ডনের পূর্বতীর বরাবর কিন্নেরত হ্রদের প্রান্ত পর্যম্ত তাদের সীমা নির্দিষ্ট হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন| হিষ্বোনের রাজা সীহোন অন্য যেসব অঞ্চল শাসন করতেন সেগুলি এদেশের মধ্যে| এই রাজ্যের সীমানা গালীল হ্রদের শেষ পর্যন্ত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মহনয়িম থেকে দবীরের সীমা পর্যন্ত; আর নিম্নভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য এবং যর্দ্দনের পূর্ব তীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত যর্দ্দন ও তার অঞ্চল।