Joshua 13:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গাদ-বংশের লোকদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর তাদের অধিকারে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি তাদের গোষ্ঠী অনুসারে গাদ বংশের অধিকার হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গাদ-সন্তানগণের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গাদ-সন্তানগণের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব শহর ও তার আশেপাশের গ্রামগুলো গাদ-গোষ্ঠীর বিভিন্ন বংশের লোকেরা সম্পত্তি হিসাবে পেয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব শহর ও তার আশেপাশের গ্রামগুলো গাদ-গোষ্ঠীর বিভিন্ন বংশের লোকেরা সম্পত্তি হিসাবে পেয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গ্রামাঞ্চলসহ এই নগরগুলি গাদ গোষ্ঠীর পরিবার সমূহের এলাকাভুক্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব জমিজায়গা মোশি দিয়ে গিয়েছিলেন গাদ পরিবারগোষ্ঠীকে| তালিকভুক্ত সমস্ত শহর এই দেশের মধ্যে আছে| মোশি প্রত্যেকটি পরিবারগোষ্ঠীকে এই দেশ দান করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গাদ-সন্তানদের গোষ্ঠী অনুসারে তাদের গ্রামের সঙ্গে এই সব নগর তাদের অধিকার হল।