Joshua 13:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা মানশার অর্ধেক বংশকে অধিকার দিয়েছিলেন; তা মানশা সন্তানদের অর্ধেক বংশের জন্য তাদের গোষ্ঠী অনুসারে দেওয়া হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির অর্ধেক বংশকে, অর্থাৎ, মনঃশির বংশধরদের অর্ধেক ভাগকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি মনঃশির অর্দ্ধ বংশকে অধিকার দিয়াছিলেন; তাহা মনঃশি-সন্তানগণের অর্দ্ধ বংশের জন্য তাহাদের গোষ্ঠী অনুসারে দেওয়া হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি মনঃশির অর্ধ বংশকে অধিকার দিয়াছিলেন; তাহা মনঃশি সন্তানগণের অর্ধ বংশের জন্য তাহাদের গোষ্ঠী অনুসারে দেওয়া হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকের বিভিন্ন বংশগুলোকে যে জায়গা দিয়েছিলেন তা হল মহনয়িম থেকে শুরু করে সমস্ত বাশন দেশ। এটাই ছিল বাশন দেশের রাজা ওগের সমস্ত রাজ্য। তার মধ্যে ছিল যায়ীরের সমস্ত গ্রাম, অর্থাৎ ষাটটা গ্রাম,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকের বিভিন্ন বংশগুলোকে যে জায়গা দিয়েছিলেন তা হল মহনয়িম থেকে শুরু করে সমস্ত বাশন দেশ। এটাই ছিল বাশন দেশের বাদশাহ্ উজের সমস্ত রাজ্য। তার মধ্যে ছিল যায়ীরের সমস্ত গ্রাম, অর্থাৎ ষাটটা গ্রাম,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের জন্যও মোসি এলাকা নির্দিষ্ট করে দিয়েছিলেন। মনঃশির অর্ধগোষ্ঠীর পরিবার-সংখ্যার অনুপাতে তাদের এলাকা নির্দিষ্ট হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির অর্ধেক পরিবারগোষ্ঠীকে মোসি এই দেশ দিয়ে গিয়েছেন| মনঃশির অর্ধেক পরিবার এই দেশ পেয়েছিল| সে দেশের পরিচয় এইরকম:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি মনঃশির অর্ধেক বংশকে অধিকার দিয়েছিলেন; তা মনঃশির-সন্তানদের অর্ধেক বংশের জন্য তাদের গোষ্ঠী অনুসারে দেওয়া হয়েছিল।